মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার হোয়াইট হাউসে রিপাবলিকান ন্যাশনাল কনভেনশনের বক্তৃতায় বলেছেন, “যুক্তরাষ্ট্র অন্ধকারে আবদ্ধ একটি দেশ নয় বরং একটি মশাল যা পুরো বিশ্বকে আলোকিত করে তোলে।”
তিনি আরও বলেন, “লক্ষ লক্ষ ডেমোক্র্যাট, স্বতন্ত্র বা যে কেউ যুক্তরাষ্ট্রের এই মহত্বকে বিশ্বাস করে তাদের সবাইকে স্বাগত জানাতে যে আব্রাহাম লিঙ্কনের দল এগিয়ে, ঐক্যবদ্ধ, সংকল্পবদ্ধ এবং প্রস্তুত রয়েছে।”
ট্রাম্প জো বাইডেনের সমালোচনা করে বলেন, ” তিনি মার্কিনীদের ত্রাণকর্তা নন। তিনি নাগরিকদের চাকরির সংস্থানে অযোগ্য এবং সুযোগ পেলে তিনি তাদের মহত্বের ধ্বংসকারী হবেন।”
ট্রাম্প বলেন, “যদি আমরা না জিতি তবে দ্বিতীয় বারের মতো আপনাদের আর সংশোধনের কোনও সুযোগ নেই।”
প্রেসিডেন্ট হিসেবে তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন যে, ৫ জি সম্প্রসারণ, মিসাইল এবং সাইবার ডিফেন্স তৈরি করবেন।
ট্রাম্প আরও বলেন, এই নির্বাচন দুটি দল, দুটি দর্শন বা দুটি এজেন্ডার মধ্যে অনুষ্ঠিত হচ্ছে তা স্পষ্ট, মার্কিনরা তাদের পছন্দ মতো একটিকে বেছে নেয়ার সিদ্ধান্ত নেবে।”
যুক্তরাষ্ট্রকে ব্যয়বহুল অন্য দেশের যুদ্ধের হাত থেকে দূরে রাখার প্রতিশ্রুতি দিয়ে ট্রাম্প বলেন, “আমরা গোলান হাইটের উপরে ইসরায়েলি সার্বভৌমত্বকে স্বীকৃতি দিয়েছি। আমরা ২৫ বছরের মধ্যে প্রথম মধ্য প্রাচ্যের শান্তি চুক্তি অর্জনে সক্ষম হয়েছি।”
ট্রাম্প দৃঢ়তার সঙ্গে বলেছেন, চলতি বছরেই ভ্যাকসিন দিয়ে কোভিড-১৯ নির্মূল করতে সক্ষম হব এবং আগামী ১০ মাসে ১০ মিলিয়ন মানুষের কর্মসংস্থান সৃষ্টি করব। ভ্যাকসিন তৈরির জন্য বৈজ্ঞানিকদের বিস্ময়কর প্রতিভায় এ বছর একটি নিরাপদ এবং কার্যকর ভ্যাকসিন উপহার দেয়া হবে বলে জানান তিনি।
নির্বাচনে জয়ী হলে পরবর্তী চার বছরে, যুক্তরাষ্ট্রকে বিশ্বের একটি উৎপাদনশক্তি দেশ হিসাবে গড়ে তুলব এবং চীনের উপর আমাদের নির্ভরতা শেষ করে দেব বলে অঙ্গিকার করেন ট্রাম্প।
ট্রাম্প বলেন, আগামী ৩ নভেম্বর নির্বাচন, সেদিন থেকে আমরা যুক্তরাষ্ট্রকে আরও নিরাপদ, শক্তিশালী ও প্রজ্ঞামুক্ত করে তুলব। দেশকে আগের চেয়ে আরও বড় করে তুলব। রিপাবলিকান পার্টির মনোনীত প্রার্থী হতে পেরে আমি খুব গর্বিত। আমি আপনাকে ভালবাসি। ঈশ্বর আপনার মঙ্গল করুন এবং সৃষ্টিকর্তা যুক্তরাষ্ট্রকে আশীর্বাদ করুন।” সূত্র : ইয়ন, বিবিসি
বিজনেস বাংলাদেশ/ এ আর


























