০৭:১৭ অপরাহ্ন, সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬

‘জিয়াউর রহমান জয় বাংলা স্লোগান পাল্টে দিয়েছিল’

বঙ্গবন্ধুকে যারা জাতির পিতা হিসেবে স্বীকার করেন না এবং জয় বাংলাকে যারা জাতীয় ধ্বনী হিসেবে স্বীকার করেন না, তারা বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাস করে না বলে মন্তব্য করেছেন সাবেক মন্ত্রী শাহজাহান খান এমপি।

তিনি বলেন, ‘এই জয় বাংলা স্লোগান দিয়ে আমরা মুক্তিযুদ্ধ করেছি, এই স্লোগান আমাদের শক্তি যুগিয়েছে, সাহস যুগিয়েছে। যে জয় বাংলা বঙ্গবন্ধু আমাদের শিখিয়ে গেছেন, সেই জয় বাংলা আমাদের জাতীয় স্লোগান হলো; আর জিয়াউর রহমান ক্ষমতায় এসে তা পাল্টে দিয়েছিল।’

শুক্রবার (২৮ আগস্ট) বিকালে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলা অডিটরিয়ামে স্বাধীনতা সরকারি চাকরিজীবী জাতীয় পরিষদ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সংগঠনের ঢাকা বিভাগীয় কমিটির সভাপতি মাহবুব মুন্সীর সভাপতিত্বে আলোচনা সভায় অন্যদের মধ্যে কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান আব্দুল মান্নান বিশ্বাস, সহ-সভাপতি আরুক মুন্সী, টুঙ্গিপাড়া পৌরসভার মেয়র শেখ আহমেদ হোসেন মীর্জা প্রমুখ বক্তব্য রাখেন।

এর আগে শাহজাহান খান এমপির নেতৃত্বে সংগঠনের নেতৃবৃন্দ জাতির পিতার সামাধিতে পুষ্পমাল্য অর্পণ করেন।

পরে ১৯৭৫ সালের ১৫ আগস্ট শাহাদাত বরণকারীদের আত্মার শান্তি কামনায় ফাতেহা পাঠ, দোয়া ও বিশেষ মোনাজাতে অংশ নেন তারা।

বিজনেস বাংলাদেশ/ প্রান্ত

নীলফামারীতে সরাসরি প্রশ্নের উত্তর দিলেন ছয় প্রার্থী, আশ্বাস দিলেন অর্থনৈতিক সক্ষমতা বাড়ানোর

‘জিয়াউর রহমান জয় বাংলা স্লোগান পাল্টে দিয়েছিল’

প্রকাশিত : ০৭:০৬:১১ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২০