০৭:১৬ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬

কমেডি সিনেমায় ইমরান হাশমি

ক্যারিয়ারের এই প্রথম পুরোপুরি কোনো কমেডি সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন বলিউডের জনপ্রিয় অভিনেতা ইমরান হাশমি। এর আগে সবসময়ই তাকে সিরিয়াস মুডের লাভার বয় হিসেবে দেখা গেছে। এবার তাকে দেখা যাবে কমেডি মুডে।

বলবিন্দর সিং জানজুয়া পরিচালিত এই ছবির নাম ‘সাব ফার্স্ট ক্লাস হে’। এরইমধ্যে সিনেমাটির জন্য চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। জানা গেছে, ভারতের একজন সাধারন মানুষের জীবনের স্বপ্নকে কেন্দ্র করে এ ছবির গল্প। তবে সিনেমাটি করা হচ্ছে কমেডি আমেজে। যেখানে বেশ হাস্যরসাত্মক চরিত্রে দেখা যাবে ইমরান হাশমিকে।

ছবিটি প্রযোজনা করছেন দীপক মুকুট, শিবাশানু পান্ডে, নিশাত প্রীতি এবং অভয় সিনহা। তবে ইমরানের সঙ্গে এই সিনেমায় আর কে কে অভিনয় করবেন তা এখনো জানাননি নির্মাতা বা প্রযোজকরা। তবে বলা হয়েছে, ২০২১ সালে এটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।

ইমরান হাশমির কাজ করা প্রসঙ্গে পরিচালক জানজুয়া বলেন, ‘আমি প্রথমে স্ক্রিপ্টটি যখন ইমরানকে শুনিয়েছি তখনই তিনি এটি পছন্দ করেন। ছবিটির করার ব্যাপারে প্রথম থেকেই অনেক ইতিবাচক সাড়া দিয়ে এসছেন তিনি। ইতিমধ্যেই তার সঙ্গে আমার বেশ কয়েকবার ভিডিও কনফারেন্সে কথাও হয়েছে। স্ক্রিপ্টের কোনো কিছু আলাদাভাবে যোগ করা বা বাদ দেওয়া প্রসঙ্গেও কোনো আবদার বা অনুরোধ করেননি তিনি। তিনি এবং আমি ও আমরা সবাই আশা করছি ভালো কিছু হবে।’

বিজনেস বাংলাদেশ/ এস শিকদার

জনপ্রিয়

চাঁদপুরে বাবার স্মৃতি বিজড়িত খোদ্দ খাল খননের উদ্বোধন করলেন তারেক রহমান

কমেডি সিনেমায় ইমরান হাশমি

প্রকাশিত : ০৬:২৭:১৬ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২০