০৬:৩৪ পূর্বাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬

বিধবা নারীর জমি ভাড়া নিয়ে মালিকানা দাবি

লালমনিরহাটের আদিতমারী উপজেলার ভেলাবাড়ী ইউনিয়নের পুরাণ ভেলাবাড়ী
এলাকায় মমেনা বেগম (৫৫) নামের এক বিধবা নারীর জমি ভাড়া নিয়ে বেদখল করেছে একই গ্রামের আঃ রহমানের পুত্র সুরুজ্জামান। রোববার (৩০আগষ্ট) দুপুরে জমি উদ্ধারে ওই বিধবা নারী এলাকাবাসীকে নিয়ে মানববন্ধন করেছে । রোববার দুপুর ১২টা থেকে ওই পুরাণ ভেলাবাড়ী বাজারের পাকা রাস্তার দুই
ধারে দাড়িয়ে সামাজিক দুরুত্ব বজায় রেখে অনুষ্ঠিত ঘন্টাব্যাপী এ মানববন্ধনে এলাকার ৩শতাধিক নারী পুরুষ অংশ গ্রহন করেছেন। মানববন্ধন থেকে বিধবা মমেনা বলেন, আমার স্বামীর দলিলমূলে শেষ সম্বল ওই ভিটা মাটি।
এর মধ্যে রাস্তা সংলগ্ন ১৩শতাংশ জমি প্রতিবেশি সুরুজ্জামান স্ট্যাম্পমূলে ভাড়া নেয়। আর বাকী অংশে দু’চালা টিনের ঘরে বসবাস করে আসছি। কয়েক বছর পর বিনা কারনে সুরুজ্জামান জমির ভাড়া দেয়া বন্ধ করে দিয়ে অবৈধভাবে জমির মালিক দাবী করছে। মানববন্ধন থেকে এলাকাবাসী বিধবার জমি উদ্ধারে প্রশাসনের হস্তক্ষেপ কমনা করেছেন।
উল্লেখ্য, জমির ভাড়া চাইতে গিয়ে গত ২৭আগষ্ট বিধবা মমেনা বেগম মরধরের শিকার হয়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এ ব্যাপারে উভয় পক্ষ থানায় অভিযোগ করেছেন।

বিজনেস বাংলাদেশ/বিএইচ

ট্যাগ :
জনপ্রিয়

সামাজিক সংগঠন সুহৃদের উদ্যোগে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ৩০০ দরিদ্র পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

বিধবা নারীর জমি ভাড়া নিয়ে মালিকানা দাবি

প্রকাশিত : ০৫:১৭:০৬ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২০