০৭:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬

যুক্তরাষ্ট্রের রেস্টুরেন্টে গুলি, নিহত ১ আহত ৫

যুক্তরাষ্ট্রের শিকাগো অঙ্গরাজ্যের সাউথ সাইড সংলগ্ন মরগান পার্কের লুমস প্যানকেক হাউস রেস্টুরেন্টে রোববার সাপ্তাহিক বন্ধের কয়েক ঘন্টা আগে খাবারের সময় ওই গোলাগুলির ঘটনা ঘটে।

সেসময় রেস্টুরেন্টটিতে বিভিন্ন বয়সের লোকের সমাগম ছিল। গির্জায় আসা লোকজন থেকে শুরু করে বেশ কয়েকটি পরিবার এবং বন্ধুবান্ধবসহ অনেকেই জনপ্রিয় রেস্টুরেন্টে খাবারের জন্য জড়ো হয়েছিলেন।

শিকাগো পুলিশ এবং ফায়ার কর্মকর্তারা জানিয়েছেন, স্থানীয় সময় দুপুরের দিকে রেস্টুরেন্টে ওয়েস্টার্ন অ্যাভের টেন্টের নিচে খাওয়ার সময় একটি সাদা গাড়ি এসে পৌঁছে এবং দ্রুত গতিতে গুলি চালায় এতে একজন নিহত এবং অন্য আরও ৫ জন আহত হয়েছে।

ফায়ার সার্ভিস জানিয়েছে, গুলিতে আহত তিনজনের অবন্থা আশংকাজনক, তাদেরকে এডভোকেট ক্রাইস্ট মেডিক্যাল সেন্টারে নেয়া হয়েছে। অন্য দুজনকে মেরি হসপিটালে ভর্তি করা হয়েছে ।

পুলিশ জানিয়েছে, ৩১ বছর বয়সী ওই যুবককে লক্ষ্য করে একাধিকবার গুলি করা হয়েছিল এবং হাসপাতালে নেয়া হলে কর্তৃপক্ষ তাকে মৃত ঘোষণা করে। এসময় পর্যন্ত তার পরিচয় জানা যায়নি।

পুলিশের ধারণা তাকে লক্ষ্য করেই এ হামলা চালান হয়েছে।

পুলিশের মুখপাত্র টম অ্যারন জানান, ওই ঘটনার তদন্ত শুরু করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, ৩২ বছর বয়সী একজন পুরুষ ও অন্য এক নারীর পায়ে গুলিবিদ্ধ অবস্থায় ওক লনের ক্রাইস্ট মেডিকেল সেন্টারে নিয়ে যাওয়া হয়েছে। তাদের অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছে।

এছাড়াও ৪৩ বছর বয়সী এক নারীর পেটে এবং নিতম্বে গুলি লেগেছে, তাকেও ওই একই হাসপাতালে নেয়া হয়েছে, তার অবস্থাও স্থিতিশীল আছে বলে পুলিশ জানিয়েছে।

পুলিশ আরও জানিয়েছে, ৩০ বছর বয়সী অন্য আরও এক নারীর পায়ে গুলি করা হয়েছে। তাকে মেরি হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। তার অবস্থাও ভাল।

লুমস প্যানকেক হাউসের পাশে বাস করা ২০ বছর বয়সী জাস্টিন ডেভিস জানান, এখানে এরকম ঘটনা আর কখনও ঘটেনি। হট্টগোল শুনে ডেভিস তার বাড়ির উঠোন থেকে দৌঁড়ে এসে দেখেন প্যানকেক হাইস থেকে শিশু এবং বয়স্ক নারীরা দৌড়াদৌড়ি করছে।

রেস্টুরেন্টের বিকেলের ভাগে দেখাশুনার দায়িত্বে থাকা ও’সিয়া জানান, এ ধরণের হিংস্রতা অবশ্যই বন্ধ করা উচিত।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

যুক্তরাষ্ট্রের রেস্টুরেন্টে গুলি, নিহত ১ আহত ৫

প্রকাশিত : ১২:৪৭:৪৯ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২০