০৭:১৬ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬

রাজবাড়ীতে ফ্রি মেডিক্যাল ক্যাম্প শুরু

রাজবাড়ী জেলার পাংশা ও কালুখালী উপজেলায় বন্যা সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ৭ দিন ব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প শুরু হয়েছে। স্যাভলন এবং ‘আগ্রহ’ এনজিও’র উদ্যোগে শনিবার (২৯ আগস্ট) শুরু হওয়া ক্যাম্পটি ৪ সেপ্টেম্বর পর্যন্ত চলবে।

জনসেবামূলক এই কার্যক্রমে চিকিৎসা সেবা প্রদান করেন ডাঃ মীর ফাহিম ফয়সাল। এছাড়া একজন নার্স এবং একজন ভলেন্টিয়ার তাকে সহযোগিতা করছেন।

তারা বলেন, ‘প্রতিদিন আমাদের সম্পূর্ণ টিম নৌকা নিয়ে নদীপাড়ের ৩টি করে গ্রামে ক্যাম্প করবো। ৫ দিন পাংশা এবং ২ দিন কালুখালী উপজেলার উপজেলার বিভিন্ন ইউনিয়নে এই স্বাস্থ্যসেবা কার্যক্রম চলবে।’
ক্যাম্পটিতে পদ্মার প্রত্যন্ত চরাঞ্চলের সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর মাঝে চিকিৎসা সেবা প্রদানের পাশাপাশি বিভিন্ন জনসচেতনতামূলক বক্তব্য এবং স্বাস্থ্যসেবা সম্পর্কিত পরামর্শ দেয়া হবে। এছাড়া এই মোবাইল ক্যাম্পে চিকিৎসা সেবার পাশাপাশি রোগীদের ফ্রি ঔষধ এবং সাবান প্রদান করা হচ্ছে।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :

ড. খন্দকার মোশাররফ হোসেন ডিগ্রী কলেজ ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

রাজবাড়ীতে ফ্রি মেডিক্যাল ক্যাম্প শুরু

প্রকাশিত : ০২:১৭:১৪ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২০