০২:৪৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬

বিএনপি আন্দোলন ও নির্বাচন দুটোতেই পরাজিত: কাদের

ছবি : সংগৃহীত

ওবায়দুল কাদের স্মরণ করিয়ে দিয়ে বলেন যারা আন্দোলনে পরাজিত হয়, পরবর্তী নির্বাচনেও তারা পরাজিত হয়। বিএনপি আন্দোলন ও নির্বাচন দুটোতেই পরাজিত, তাই জনগণও তাদের প্রত্যাক্ষাণ করেছে।

সোমবার (৩১ আগস্ট) সকালে মুন্সিগঞ্জ সড়ক বিভাগের অধীনে নবনির্মিত পরিদর্শন বাংলো উদ্বোধন অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যোগ দিয়ে এসব কথা বলেন।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন আন্দোলন ও নির্বাচনে ব্যর্থ হয়ে জনগণ যাদের বার বার প্রত্যাক্ষান করে তাদের মুখে এমন কথা শোভ পায় না।

বিএনপির কড়া সমালোচনা করে তিনি বলেন, দেশে যে কোন নির্বাচন এলেই বিএনপি তারস্বরে চিৎকার শুরু করে, তারা নির্বাচনে হারার আগেই হেরে যায়।

সরকারের জনসমর্থন নেই বিএনপি মহাসচিবের এমন মন্তব্যের জবাবে ওবায়দুল কাদের বলেন, জনসমর্থন আছে কি নেই তার মানদন্ড কী? সে অভিন্ন মাপকাঠিতে বিএনপি কী জনসমর্থন মেপে দেখেছেন?

তিনি বলেন, নির্বাচন যদি মানদণ্ড হয় সেক্ষেত্রে সাম্প্রতিক নির্বাচনগুলোর দিকে তাকালে বিএনপির অবস্থান স্পষ্ট।

বিভিন্ন সিটি করপোরেশনসহ সারাদেশের পৌরসভাসমূহকে মশক নিধন কার্যক্রম জোরদারসহ পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনার আহবান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

করোনার পাশাপাশি রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ছে-গণমাধ্যমে প্রকাশিত এমন রিপোর্ট ভিত্তিতে সংশ্লিষ্টদের প্রতি এ আহবান জানান তিনি ।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :

নীলফামারীতে সরাসরি প্রশ্নের উত্তর দিলেন ছয় প্রার্থী, আশ্বাস দিলেন অর্থনৈতিক সক্ষমতা বাড়ানোর

বিএনপি আন্দোলন ও নির্বাচন দুটোতেই পরাজিত: কাদের

প্রকাশিত : ০৩:০২:৩৭ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২০