যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আলহাজ¦ মো: জাহিদ আহসান রাসেল এমপি বলেন, শীঘ্রই যুব ও ক্রীড়া দপ্তরের মাধ্যমে করোনাকালীন সময় স্বেচ্ছাশ্রমের তালিকা করে এ্যাওয়ার্ড প্রদান করা হবে। জননেত্রী শেখ হাসিনার বলিষ্ট নেতৃত্বে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। সরকার কোভিড-১৯ মোকাবেলায় বিশেষ সাফল্য রেখেছে।
১৫ই আগস্টে বঙ্গবন্ধু স্বপরিবারকে হত্যার নেপথ্যকারীদের বিচারের দাবী জানান। গত শনিবার বিকেলে টঙ্গী পশ্চিম থানা যুবলীগের উদ্যোগে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস ও ২১ শে আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মামদী মোল্লা উচ্চ বিদ্যালয় মিলনায়তনে গাজীপুর সিটি কর্পোরেশনের ৫৪নং ওয়ার্ড কাউন্সিলর নাসির উদ্দিন মোল্লার সভাপতিত্বে এবং টঙ্গী পশ্চিম থানা যুবলীগ নেতা বিল্লাল হোসেন মোল্লার পরিচালনায় আরো বক্তব্য রাখেন, গাজীপুর মহানগর যুবলীগের আহ্বায়ক কামরুল আহসান সরকার রাসেল, গাজীপুর সিটি কর্পোরেশনের ৫২নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল আলীম মোল্লা, সফিউদ্দিন সরকার একডেমী এন্ড কলেজ পরিচালনা কমিটির সভাপতি ভাষা সৈনিক আব্দুল মতিন, আওয়ামীলীগ নেতা হাসান উদ্দিন সরকার, আলহাজ¦ মজিবুর রহমান, আলহাজ¦ ফিরোজ খান, সর্দার আনোয়ারুল হক, নজরুল ইসলাম, জয়নাল আবেদীন, হারুন অর রশিদ, গাজীপুর মহানগর যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য কাইয়ুম সরকার, মীর উসমান গণি কাগজ, বদরুল আলম পাশা, আমান উদ্দিন সরকার, রাহাত খান, টঙ্গী পূর্ব থানা যুবলীগ নেতা সোহেল রানা, আমির হামজা, গাজীপুর সদর থানা যুব উন্নয়ন কর্মকর্তা মনছুরুল ইসলাম মিলন, টঙ্গী পশ্চিম থানা কৃষকলীগের সভাপতি আলহাজ¦ মোছলেম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মোক্তা হোসেন, টঙ্গী সরকারি বিশ^বিদ্যালয় ছাত্রলীগের সভাপতি কাজী মঞ্জুর, টঙ্গী থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মশিউর রহমান সরকার বাবু প্রমুখ। অনুষ্ঠান শেষে ১৫ আগস্ট বঙ্গবন্ধু ও ২১ শে আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে বিশেষ দোয়া শেষে খাবার বিতরণ করা হয়।
বিজনেস বাংলাদেশ/বিএইচ















