০৭:৩৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬

টি-টোয়েন্টিতেও পারি আমি: লাবুশেন

গত অ্যাশেজের মধ্য দিয়ে মার্নাস লাবুশেন নামক এক রত্নের খোঁজ পেয়েছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। যিনি সাদা পোশাকের ক্রিকেটে বর্তমান সময়ের অন্যতম সেরা ব্যাটসম্যান। টেস্ট ফরম্যাটে ১৪ ম্যাচ খেলে এরই মধ্যে ৪ সেঞ্চুরি ও দ্বিগুণ হাফসেঞ্চুরিতে ১৪৫৯ রান করে ফেলেছেন লাবুশেন।

কম যাননি এখনও পর্যন্ত খেলা ৭ ওয়ানডেতে। যেখানে ৬ ইনিংসে ব্যাট করে ৫০ পেরিয়েছেন ৩ বার, সেঞ্চুরি করেছেন ১টি। এই ফরম্যাটে ৫০.৮৩ গড়ে লাবুশেনের রান ৩০৫। টেস্ট-ওয়ানডেতে নিজের সামর্থ্যের প্রমাণ দিলেও, ক্ষুদ্রতম সংস্করণ টি-টোয়েন্টিতে কেমন করবেন তা নিয়ে সংশয় ছিল একটা।

কেননা এখনও পর্যন্ত মাত্র ১০টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন লাবুশেন। যেখানে তার স্ট্রাইকরেট মাত্র ১০০, সাকুল্যে সংগ্রহ মাত্র ৯৭ রান। ফলে টি-টোয়েন্টি ফরম্যাটে তাকে নামানোর কথা এখনও ভাবেনি ক্রিকেট অস্ট্রেলিয়া। তবে ইংল্যান্ড সফরে নিজেদের মধ্যে খেলা প্রস্তুতি ম্যাচের পর নিশ্চিতভাবেই আরেকবার সিদ্ধান্ত পর্যালোচনা করবে অসিরা।

মঙ্গলবার নিজেদের স্কোয়াডের মধ্যকার প্রস্তুতি ম্যাচে মাত্র ৫১ বলে সেঞ্চুরি হাঁকিয়েছেন লাবুশেন, তিন অঙ্কের দেখা পেয়েছেন উইকেটরক্ষক ব্যাটসম্যান অ্যালেক্স ক্যারেও। দুজনের জোড়া সেঞ্চুরিতে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে কামিনস একাদশকে ৩২ রানে হারিয়েছে ফিঞ্চ একাদশ। প্রথম ম্যাচেও তারা জিতেছিল ২৩ রানের ব্যবধানে।

দ্বিতীয় প্রস্তুতি ম্যাচটিতে নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে ২৩২ রান করেছে ফিঞ্চ একাদশ। দলের হয়ে ৯৬ বলে ১৮১ রানের বিশাল জুটি গড়েছেন লাবুশেন ও ক্যারে, দুজনই পেয়েছেন সেঞ্চুরি। প্রথম ম্যাচেও অপরাজিত ৫০ রান করেছিলেন অ্যালেক্স ক্যারে।

সেঞ্চুরি করার পর টি-টোয়েন্টিতে সুযোগ পাওয়ার ব্যাপারে লাবুশেন বলেছেন, ‘আমাদের দলের টপঅর্ডার খুবই ভালো। তাই আমার জন্য বিষয়টা ছিলো, আমি যেনো রান করতে থাকি। এতে করে একটা অপশন তৈরি হয়। মিডলঅর্ডারে ব্যাটিং করা খানিক কঠিন ছিল। তাই টপঅর্ডারে সুযোগ পেয়ে সেটিকে কাজে লাগানোর চেষ্টা করেছি।’

বিজনেস বাংলাদেশ/ এস শিকদার

জনপ্রিয়

টি-টোয়েন্টিতেও পারি আমি: লাবুশেন

প্রকাশিত : ০১:১৪:০১ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২০