নিজের জন্মদিন পালনের প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন আওয়ামী লীগ সভা্নেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের আগামী ২৮ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা জন্মদিন পালন সংক্রান্ত আলোচনা তুলেছিলেন।
বুধবার রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে দলটির সম্পাদকমণ্ডলীর সভায় অনলাইনে যুক্ত হন প্রধানমন্ত্রী। জবাবে শেখ হাসিনা বলেন, আমার জন্মদিন পালনের প্রস্তাব আমি গ্রহণ করছি না। বাকিগুলোর মধ্যে সাব-কমিটিগুলো পূর্ণাঙ্গ করার সিদ্ধান্ত খুবই ভালো। এটা করা উচিত। যাতে সাব-কমিটিগুলো বসতে পারে। আগামী দিনে আমাদের ভবিষ্যত কর্মসূচি সেগুলো ঠিক করতে হবে। সাব-কমিটিগুলো এ ব্যাপারে যথাযথ ব্যবস্থা নিতে পারবে।
বিজনেস বাংলাদেশ/ এ আর























