১২:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

বিরক্ত বিপাশা বসু

২০১৬ সালের এপ্রিলে করণ সিং গ্রোভারের সঙ্গে গাঁটছড়া বাঁধেন বিপাশা বসু। এরপর অনেক আলোচনা-সমালোচনায় ইতি টেনে প্রায় ৪ বছর ধরে করণের সঙ্গে সংসার করছেন তিনি। ভারতে লকডাউন শুরুর আগে জন্মদিন পালন করতে করণ-বিপাশাকে মলদ্বীপেও যেতে দেখা যায়। বলিউডের অন্যতম জুটি এবার প্রকাশ্যেই জানালেন তাদের নিয়ে চলা গুজবে বেশ বিরক্ত হন।

বিষয়টি খোলসা করেই বলা যাক তাহলে। সম্প্রতি একটি সংবাদমাধ্যমের সাক্ষাতকারে হাজির হন করণ সিং গ্রোভার এবং বিপাশা বসু। সেখানে মাতৃত্ব নিয়ে প্রশ্ন করা হলে, প্রথমে হেসে ফেলেন বিপাশা। পরে জানান, যখন তার ওজন সামান্য একটু বেড়ে যায়, তখনই তিনি অন্তঃসত্ত্বা কি না বলে প্রশ্ন করা হয়। সময় এলে তিনি অবশ্যই মা হবেন। সেই বিষয় নিয়ে এতবার প্রশ্ন করার কী আছে বলেও মন্তব্য করতে দেখা যায় বিপাশাকে। অন্তঃসত্ত্বা কি না, তা জানতে চেয়ে বার বার করা প্রশ্নের উত্তর দেওয়াটা খুব বিরক্তিকর বলেও মন্তব্য করেন বিপাশা।

প্রসঙ্গত, ভবিষ্যতে তারা সন্তান দত্তক নিতে পারেন বলে ওই সাক্ষাতকারে ইঙ্গিত দিতে দেখা যায় বিপাশা বসু এবং করণ সিং গ্রোভারকে। যদিও খোলসা করে এ বিষয়ে তারা কিছু জানাননি এখনও পর্যন্ত। সবটাই ভবিষ্যতের উপর ছেড়ে দিয়েছেন বলে জানান বলিউডের এই জনপ্রিয় জুটি।

বিজনেস বাংলাদেশ/ এস শিকদার

জনপ্রিয়

প্রয়াত জাফরুল ইসলাম চৌধুরীর জন্মদিন আজ: পিতার আদর্শে মানুষের পাশে মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা

বিরক্ত বিপাশা বসু

প্রকাশিত : ০৩:০১:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২০