০২:৪৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬

করোনা: এমপি বাবুকে ঢাকায় আনা হলো

ছবি সংগৃহীত

করোনায় আক্রান্ত খুলনা-৬ আসনের সংসদ সদস্য মো. আক্তারুজ্জামান বাবুকে (৫২) উন্নত চিকিৎসার জন্য ঢাকায় আনা হয়েছে।

আজ সোমবার (০৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে খুলনার খালিশপুরের বানৌজা তিতুমীর থেকে হেলিকপ্টারযোগে তাকে ঢাকায় আনা হয়।
এমপি বাবুকে চিকিৎসার জন‌্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সংসদ সদস্যের ব্যক্তিগত সহকারী মো. তসলিম হুসাইন তাজ এ তথ্য নিশ্চিত করেছেন।

এমপি বাবুর পারিবারিক সূত্রে জানা যায়, গত ৪ সেপ্টেম্বর খুলনা মেডিক‌্যাল কলেজ হাসপাতালে ল্যাবে তার করোনাভাইরাসের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষায় তার করোনা পজিটিভ রিপোর্ট আসে।

করোনায় আক্রান্ত হওয়ার পর থেকে তিনি খুলনা মহানগরীর টুটপাড়া ফরিদ মোল্লার মোড় এলাকায় নিজ বাসায় আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছিলেন।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :

নীলফামারীতে সরাসরি প্রশ্নের উত্তর দিলেন ছয় প্রার্থী, আশ্বাস দিলেন অর্থনৈতিক সক্ষমতা বাড়ানোর

করোনা: এমপি বাবুকে ঢাকায় আনা হলো

প্রকাশিত : ০১:৫৫:০৫ অপরাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২০