১১:৪৫ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬

ঢাকা-৫ আসনে জাতীয় পার্টির মনোনয়ন পেলেন আসুদ

জাতীয় পার্টির পার্লামেন্টারি বোর্ড সভাজাতীয় পার্টির পার্লামেন্টারি বোর্ড সভা

ঢাকা-৫ আসনের উপ-নির্বাচনে জাতীয় পার্টির মনোনয়ন পেয়েছেন প্রেসিডিয়াম সদস্য মীর আবদুস সবুর আসুদ। নওগাঁ-৬ আসনে মনোনয়ন পেয়েছেন কাজী গোলাম কবির।

জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এমপি এর সভাপতিত্বে পার্লামেন্টারি বোর্ড তাদের প্রার্থীতা চূড়ান্ত করেছেন।

শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে বৈঠকটি অনুষ্ঠিত হয়।

সাবেক ফুটবলার মীর আব্দুস সবুর আসুদ বলেছেন, ফ্রি ফেয়ার নির্বাচন হলে জাতীয় পার্টি ভালো ফল করবে। কারণ ঢাকার বেসিক উন্নয়ন প্রয়াত এরশাদের হাতেই হয়েছে। ঢাকাবাসী জাতীয় পার্টির সেই উন্নয়নের কথা ভুলে যায়নি। তবে চ্যালেঞ্জ হচ্ছে ভোটারদের কেন্দ্রমুখী করা।

প্রসঙ্গত, গত ৬ মে সরকারদলীয় এমপি হাবিবুর রহমান মোল্লা মৃত্যুবরণ করায় ঢাকা-৫ আসনটি শূন্য ঘোষণা করে ইসি। আর নওগাঁ-৬ আসনের সরকারদলীয় সংসদ সদস্য ইসরাফিল আলম করোনা আক্রান্ত হয়ে গত ২৭ জুলাই মৃত্যুবরণ করেন। ফলে এই আসনটিও শূন্য ঘোষণা করে ইসি। কোনো আসন শূন্য ঘোষণার পরবর্তী ৯০ দিনের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

দোহাজারী নাগরিক কমিটির অভিষেক ও সংবর্ধনা সভা অনুষ্ঠিত

ঢাকা-৫ আসনে জাতীয় পার্টির মনোনয়ন পেলেন আসুদ

প্রকাশিত : ০২:৪০:১৯ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২০