০১:৫০ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২৬

মহিউদ্দিন বাহারকে নিয়ে হানিফ সংকেতের স্মৃতিচারণ

দীর্ঘদিন থেকেই হার্ট, কিডনিসহ নানা শারীরিক সমস্যায় ভুগছিলেন অভিনেতা মহিউদ্দিন বাহার। অবশেষে আজ সোমবার (১৪ সেপ্টেম্বর) ভোর ৫টার দিকে ইব্রাহিম ডায়াবেটিস হাসপাতালে মৃত্যুবরণ করেছেন তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

‘ইত্যাদি’খ্যাত এই অভিনেতার মৃত্যুর শোক ছুঁয়েছে গণমাধ্যম ব্যক্তিত্ব হানিফ সংকেত ও তার উপস্থাপনা-গ্রন্থনার ‘ইত্যাদি’ পরিবারকেও। আজ তিনি মহিউদ্দিন বাহারকে নিয়ে স্মৃতিচারণও করেছেন ফেসবুকে। সেখানে দীর্ঘ এক স্ট্যাটাসে তিনি জানিয়েছেন সদ্য প্রয়াত এই অভিনেতার অজানা অনেক কথা।

হানিফ সংকেত লিখেছেন, ‘চলে গেলেন ইত্যাদি’র আরও একজন নিয়মিত শিল্পী মহিউদ্দিন বাহার। দীর্ঘদিন থেকেই তিনি হার্ট ও কিডনিসহ নানা শারীরিক সমস্যায় ভুগছিলেন। আজ ভোরে শারীরিক অবস্থার অবনতি ঘটলে তাকে দয়াগঞ্জের বাসা থেকে দ্রুত ইব্রাহিম ডায়াবেটিস হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

শুধু ইত্যাদিই নয়, আশির দশকের শুরু থেকে আমার প্রতিটি অনুষ্ঠানেই মহিউদ্দিন ভাই ছিলেন নিয়মিত শিল্পী। তার সঙ্গে ছিল আমার আত্মীক সম্পর্ক। শুটিং ছাড়াও প্রায় নিয়মিতই তিনি আমার অফিসে-বাসায় আসতেন, গল্প করতেন। অভিনয়কে খুব ভালোবাসতেন। ইত্যাদিতে সর্বশেষ অভিনয় করেছেন ২০১৮ সালের মার্চ মাসে (ব্রাহ্মণবাড়িয়া পর্বে)।

ওই সময়ও তিনি অসুস্থ ছিলেন, সেভাবে হাঁটাচলা করতে পারতেন না। কিন্তু অভিনয়ের প্রবল ইচ্ছা থাকায় আমরা অ্যাম্বুলেন্সে করে তাকে নিয়ে আসি। সবাই মিলে কোলে করে তাকে দোতলায় উঠাই। অনেক দিন পর সহশিল্পীদের কাছে পেয়ে সারাদিন তাদের সঙ্গে গল্প করে কাটিয়ে দেন।

তিনি ছিলেন অত্যন্ত বিনয়ী, সহজ-সরল মানুষ। অত্যন্ত সাদামাটা জীবন যাপন করতেন। সরকারের সিনিয়র সহকারী সচিব হিসেবে ২০০৫ সালে অবসর নেন এই অভিনেতা। খুব কাছ থেকে দেখেছি বলেই জানি, মহিউদ্দিন ভাই ছিলেন একজন সৎ, নীতিবান আদর্শ সরকারি কর্মকর্তা।’

মহিউদ্দিন বাহারের মৃত্যুতে শোক জানিয়ে তিনি লেখেন, ‘গুণী এই অভিনেতার মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। আমরা তার জন্য মাগফেরাত কামনা করছি এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।’

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

ছাত্রদলের নতুন কমিটির আলোচনায় বারবার গুম হওয়া ছাত্রদল নেতা আবু হান্নান তালুকদার

মহিউদ্দিন বাহারকে নিয়ে হানিফ সংকেতের স্মৃতিচারণ

প্রকাশিত : ০৪:৩৭:৪২ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২০