০৮:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০৫ মে ২০২৬

‘মার্কিন রাষ্ট্রদূতকে খুন করতে চেয়েছিল ইরান’

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খাতিবজাদে

জেনারেল কাসেম সোলাইমানিকে হত্যার বদলা নিতে ইরান একজন মার্কিন কূটনীতিককে খুন করতে চেয়েছিল বলে আমেরিকার গণমাধ্যম যে খবর দিয়েছে তা তীব্র ভাষায় প্রত্যাখ্যান করেছে তেহরান।

সম্প্রতি মার্কিন পত্রিকা পলিটিকো এক প্রতিবেদনে দাবি করে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রত্যক্ষ নির্দেশে জেনারেল সোলাইমানিকে হত্যা করার পর ইরান দক্ষিণ আফ্রিকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ল্যানা মার্কসকে খুন করার পরিকল্পনা করেছিল। পলিটিকো’র বরাত দিয়ে খবরটি আন্তর্জাতিক গণমাধ্যমে ব্যাপকভাবে প্রচারিত হয়।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খাতিবজাদে আজ (সোমবার) ওই খবরের সত্যতা প্রত্যাখ্যান করে বলেন, দৃশ্যত একজন মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে আমেরিকার পত্রিকাটি এমনভাবে এই ‘ভুয়া’ খবরটি উপস্থাপন করেছে যাতে তা পাঠকের কাছে বিশ্বাসযোগ্য মনে হয়। তিনি বলেন, “আমরা মার্কিন কর্মকর্তাদেরকে আন্তর্জাতিক অঙ্গনে ইরানভীতি ছড়িয়ে দেয়ার পুরনো ও বস্তাপচা রীতি পরিহার করার আহ্বান জানাচ্ছি।”

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আরো বলেন, আন্তর্জাতিক সমাজের একজন দায়িত্বশীল সদস্য হিসেবে ইরান সব সময় আন্তর্জাতিক কূটনৈতিক সম্পর্কের সব রীতিনীতি পরিপূর্ণভাবে পালন করে এসেছে। কিন্তু মার্কিন সরকার গায়ের জোরে কূটনৈতিক শিষ্টাচারসহ সব ধরনের আন্তর্জাতিক আইন প্রতিনিয়ত পদদলিত করে যাচ্ছে।

খাতিবজাদে বলেন, আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে ইরানের বিরুদ্ধে এ ধরনের প্রচারণা সামনের দিনগুলোতেও অব্যাহত থাকবে বলে অনুমান করা যায়; কিন্তু অতীতের মতোই এ ধরনের প্রচারণা আমেরিকার কোনো কাজে আসবে না বলে তিনি মন্তব্য করেন।

বিজনেস বাংলাদেশ/এসএম

জনপ্রিয়

২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৬ জনের মৃত্যু

‘মার্কিন রাষ্ট্রদূতকে খুন করতে চেয়েছিল ইরান’

প্রকাশিত : ০৮:৫৫:৪৯ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২০