১১:৫৪ অপরাহ্ন, রবিবার, ০৫ এপ্রিল ২০২৬

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন প্রধানমন্ত্রীর

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে তার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ বুধবার সকাল ৭টার দিকে রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান।

পুস্পস্তবক অর্পণ শেষে জাতির জনকের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে কিছু সময় নীরবে দাঁড়িয়ে থাকেন তিনি।

শ্রদ্ধা নিবেদন করে প্রধানমন্ত্রী চলে যাওয়ার পর আওয়ামী লীগের সহযোগী, অঙ্গ সংগঠন ও ভাতৃপ্রতিম সংগঠনের নেতারা পৃথকভাবে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগানে পুরো এলাকা মুখোরিত হয়ে উঠে। পরে শ্রদ্ধা নিবেদন করে বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন।

এ ছাড়া আজ বিকাল ৩টায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আলোচনাসভার আয়োজন করেছে আওয়ামী লীগ।

ট্যাগ :
জনপ্রিয়

বুড়িচংয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন প্রধানমন্ত্রীর

প্রকাশিত : ১২:০৯:১১ অপরাহ্ন, বুধবার, ১০ জানুয়ারী ২০১৮