০৪:৩৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬

ভারতের সঙ্গে বন্ধুত্ব আরও দৃঢ় হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশের সঙ্গে ভারতের বন্ধুত্ব অটুট রয়েছে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, বন্ধুপ্রতিম দেশটির সঙ্গে এই বন্ধুত্ব আরও দৃঢ হচ্ছে।

বুধবার ভারতের বিদায়ী রাষ্ট্রদূত রীভা গাঙ্গুলী দাশ স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে গেলে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ভারত আমাদের পরীক্ষিত বন্ধু। আমাদের মহান মুক্তিযুদ্ধে ভারত আমাদের পাশে থেকে সহযোগিতা করেছে। দিন দিন এ বন্ধুত্ব সুদৃঢ় হচ্ছে।’

বেলা ১১টার দিকে সৌজন্য সাক্ষাতের আগে স্বরাষ্ট্রমন্ত্রীর আত্মীয় শহীদ মুক্তিযোদ্ধা বীরপ্রতীক মাহফুজুর রহমান খানের কবরে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন রীভা গাঙ্গুলী। পরে মন্ত্রী এবং ভারতীয় হাইকমিশনার ঢাকার দোহার উপজেলায় মধুরচরে গান্ধী আশ্রম পরিদর্শন করেন।

সৌজন্য সাক্ষাৎ এবং গান্ধী আশ্রম পরিদর্শনকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মোস্তাফা কামাল উদ্দীন, আইজিপি ড. বেনজির আহমেদসহ স্বরাষ্ট্র মন্ত্রণালয়, বাংলাদেশ পুলিশের কর্মকর্তাবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বিজনেস বাংলাদেশ/ প্রান্ত

ট্যাগ :

নীলফামারীতে সরাসরি প্রশ্নের উত্তর দিলেন ছয় প্রার্থী, আশ্বাস দিলেন অর্থনৈতিক সক্ষমতা বাড়ানোর

ভারতের সঙ্গে বন্ধুত্ব আরও দৃঢ় হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত : ০৮:৪৫:২৩ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২০