০৫:২৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬

মাওলানা সাদ এর বাংলাদেশে আসা নিয়ে বিমানবন্দরে বিক্ষোভ

বিশ্ব ইজতেমায় ভারতের তাবলিগ জামাতের মুরব্বি মাওলানা সাদ কান্ধলভীর এ দেশে আসার প্রতিবাদে বিমানবন্দর এলাকায় বিক্ষোভ চলছে। তাবলিগ জামাতের একাংশ এই বিক্ষোভে যোগ দিয়েছে। এতে বিমানবন্দর থেকে টঙ্গী ব্রিজ পর্যন্ত ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে তীব্র যানজট সৃষ্টি হয়েছে।

আজ বুধবার বেলা একটার দিকে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসেন মাওলানা সাদ কান্ধলভী। তবে বিক্ষোভের কারণে তিনি বিমানবন্দর থেকে বের হতে পারেননি।

তাঁর আসার প্রতিবাদের আজ সকাল থেকে বিমানবন্দর এলাকায় জড়ো হয়ে বিক্ষোভ করতে থাকেন মুসল্লিরা। বিমানবন্দর চত্বর এলাকায় তাঁদের অবস্থানের কারণে তীব্র যানজট ছড়িয়ে পড়েছে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে। বিতর্কিত মন্তব্য করার প্রতিবাদে বিমানবন্দর থেকে মাওলানা সাদ কান্ধলভীর ফিরে যাওয়ার দাবি করছেন বিক্ষোভকারীরা।

শাহজালাল বিমানবন্দর থানার পরিদর্শক (তদন্ত) মোখতারুজ্জামান বলেন, মাওলানা সাদ কান্ধলভীর আসার প্রতিবাদে বিমানবন্দর গোলচত্বর এলাকায় বিক্ষোভ-সমাবেশ চলছে।

ট্যাগ :
জনপ্রিয়

ছাত্রদলের নতুন কমিটির আলোচনায় বারবার গুম হওয়া ছাত্রদল নেতা আবু হান্নান তালুকদার

মাওলানা সাদ এর বাংলাদেশে আসা নিয়ে বিমানবন্দরে বিক্ষোভ

প্রকাশিত : ০৪:৫৪:৩৫ অপরাহ্ন, বুধবার, ১০ জানুয়ারী ২০১৮