গাজীপুরের টঙ্গীতে বিক্ষোভ মিছিল ও মহাসড়ক অবরোধ করেছেন আওয়ামী লীগের পদবঞ্চিত নেতাকর্মীরা। বৃহস্পতিবার বিকালেআওয়ামীলীগের বিভিন্ন অঙ্গসংগঠন মিছিলে মিছিলে শ্লোগানে জমায়েত হতে থাকে টঙ্গী থানা আওয়ামীলীগ কার্যালয়ে। টঙ্গী থানা আওয়ামীলীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা ফজলুল হকের নেতৃত্বে একটি বিশাল মিছিল বিকাল ৩ঘটিকায় সময় বের হয়ে ঢাকা-ময়মনসিংহ সড়কের স্টেশন রোড, টঙ্গী বাজার প্রদক্ষিণ করে স্টেশন রোডে অবস্থান করে প্রায় ৩ ঘন্টার মতো সড়ক অবরোধ করে। এতে রাস্তার দুই পাশে শত শত গাড়ী দাঁড়িয়ে থাকতে দেখা যায়। অনেক মানুষ হেটে চলাফেরা করে। সাধারণ জনগন চরম দুর্ভোগে পড়ে।
মহানগরীর ১৯ নং থেকে ৫৭ নং পর্যন্ত ৩৯টি ওয়ার্ডের আওয়ামী লীগের আহবায়ক কমিটি ঘোষণা করা হয়। ওই কমিটিতে আওয়ামী লীগের ‘দুঃসময়ের’ নেতাকর্মী ও ত্যাগীদের মূল্যায়ন করা হয়নি এবং ‘হাইব্রিড’ নেতাদের অন্তর্ভুক্তি করা হয়েছে অভিযোগ করে দলের নেতাকর্মীরা ক্ষোভ প্রকাশ করেন। এরই প্রতিবাদে বৃহস্পতিবার বিকেল থেকে টঙ্গী আওয়ামী লীগের আঞ্চলিক কার্যালয়ে মিছিল নিয়ে সমবেত হতে থাকেন আওয়ামীলীগের অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। তাদের সঙ্গে যোগ দেন স্থানীয় আওয়ামীলীগ, শ্রমিকলীগ, স্বেচ্ছাসেবকলীগ, কৃষকলীগ, যুবলীগ, ছাত্রলীগ, মহিলা লীগসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। পরে কয়েক হাজার আওয়ামী লীগ নেতাকর্মী ও সমর্থক বিক্ষোভ মিছিল নিয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী স্টেশন রোড এলাকায় অবরোধ করেন। নেতাকর্মীরা মহাসড়কে বসে ‘অবৈধ কমিটি মানি না- মানব না, টাকার বিনিময়ে কমিটি মানি না-মানব না, পকেট কমিটি মানি না- মানব না’, রিসোর্ট কমিটি বাতিল চাই, হলুদ কমিটির অবসান চাই, অযোগ্যদের ভীরে যোগ্য নেতাকর্মীরা অভিমানে ঘরে, প্রধানমন্ত্রীর কাছে আবেদন অবৈধ কমিটি মানি না মানবো নাসহ বিভিন্ন ¯েøাগান দিতে থাকেন।
সড়ক অবরোধে আলোচনায় বক্তব্য রাখেন, শ্রমিকলীগ নেতা মতিউর রহমান বি কম, টঙ্গী থানা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কে এম নাছির, সাবেক কাউন্সিলর সেলিম মিয়া, গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি নূর মোহাম্মদ মামুন, মো: বিল্লাল হোসেন, মোয়াজ্জেম হোসেন, মহানগর যুবলীগের আহŸায়ক কমিটির সদস্য কাইয়ুম সরকার, গাজীপুর মহানগর যুবলীগ নেতা বিল্লাল হোসেন মোল্লা, টঙ্গী সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি কাজী মঞ্জুর, সাধারণ সম্পাদক রেজাউল করিম, টঙ্গী থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মশিউর রহমান সরকার বাবু, পূর্ব থানা ছাত্রলীগ নেতা আসাদ সিকদার প্রমুখ।
প্রায় তিন ঘণ্টাব্যাপী অবরোধে সড়কের দুই পাশে হাজার হাজার যানবাহন আটকা পড়ে। এতে দুর্ভোগে পড়েন সাধারণ যাত্রীরা। অনতিবিলম্বে ঘোষিত পকেট কমিটি বিলুপ্ত করার আল্টিমেটাম দিয়ে অবরোধ তুলে নেন বিক্ষুব্ধ নেতাকর্মীরা। কমিটি ঘোষণার পর থেকেই প্রতিদিন টঙ্গী গাজীপুরে বিক্ষোভ মিছিল হচ্ছে।
বিক্ষুব্ধ নেতাকর্মীরা জানান, গত রবিবার গাজীপুর মহানগরের ১৯ নং ওয়ার্ড থেকে ৫৭নং ওয়ার্ড পর্যন্ত ৩৯টি ওয়ার্ডে এক তরফা আওয়ামী লীগের আহবায়ক কমিটি ঘোষণা করা হয়। মহানগর আওয়ামী লীগের সভাপতি আজমত উল্লাহ খান ও সাধারণ সম্পাদক (গাসিক মেয়র) জাহাঙ্গীর আলমের উপস্থিতিতে এ আহŸায়ক কমিটি ঘোষণা করা হয়। এতে একজন আহবায়ক, তিনজন যুগ্ম আহবায়ক ও একজনকে সদস্য সচিব করে পাঁচ সদস্যের কমিটি করা হয়।
বিজনেস বাংলাদেশ/বিএইচ




















