জয়তু শেখ হাসিনা আন্তর্জাতিক অনলাইন দাবা টুর্নামেন্টে বিজয়ীদের পুরস্কৃত করার মধ্য দিয়ে শেষ হলো চার দিনের জমজমাট আয়োজন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের পৃষ্ঠপোষকতায় আয়োজিত হয় টুর্নামেন্টটি।
প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হন ইন্দোনেশিয়ার গ্র্যান্ডমাস্টার মেগারান্ত সুসান্ত। ভারতের গ্র্যান্ডমাস্টার এসএল নারায়াণন দ্বিতীয় ও ইরানের আমিন তাবতাবেই তৃতীয় হন।
রাজধানীর হোটেল লা মেরিডিয়ানে রবিবার বেলা ১১টার দিকে আয়োজিত হয় বর্ণাঢ্য পুরস্কার বিতরণী অনুষ্ঠান। এতে প্রধান অতিথি ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল।
বাংলাদেশ দাবা ফেডারেশনের সহ-সভাপতি ও কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের চেয়ারম্যান চৌধুরী নাফিজ সরাফাত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ দাবা ফেডারেশনের সভাপতি পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ। অনলাইনে যোগ দেন এশিয়ান চেস ফেডারেশনের সাধারণ সম্পাদক হিশাম আল তাহির।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জীবন ও নেতৃত্বের ওপর প্রামাণ্যচিত্র প্রদর্শিত হয়।
বিজনেস বাংলাদেশ/ এ আর


























