১২:১৮ পূর্বাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬

কেকেআরকে ব্যাটিংয়ে পাঠাল রাজস্থান

দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে এবার কেকেআরের মুখোমুখি রাজস্থান রয়্যালস। এই মাঠে কেকেআর অধিনায়ক দিনেশ কার্তিকের সঙ্গে টস করতে নেমে জিতলেন রাজস্থান অধিনায়ক স্টিভেন স্মিথ। টস জিতে কিন্তু চোখ বন্ধ করে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিলেন তিনি। ব্যাট করার জন্য আমন্ত্রণ জানিয়েছেন কেকেআর অধিনায়ক কার্তিককে।

উড়তে থাকা রাজস্থান রয়্যালসের সামনে কলকাতা নাইট রাইডার্স। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে বলতে গেলে একঅসম লড়াই। কেকেআর নিজেদের প্রথম ম্যাচে ১৯৫ রানের জবাবে থেমে গিয়েছিল ১৪৬ রানে। পরের ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদকে ১৪২ রানে বেধে ফেলে জিততে পেরেছিল।

কিন্তু রাজস্থান রয়্যালস প্রথম ম্যাচে করেছিল ২১৬ রান। পরের ম্যাচে ২২৩ রান তাড়া করে হারিয়ে দিয়েছিল কিংস ইলেভেন পাঞ্জাবকে। দলটির প্রায় প্রতিটি ব্যাটসম্যানই রয়েছেন দারুন ছন্দে। যদিও রাজস্থানের প্রথম দুই ম্যাচই ছিল শারজায়।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

নারায়ণগঞ্জে চারটিতে ধানের শীষ এবং একটিতে শাপলা কলি বিজয়ী

কেকেআরকে ব্যাটিংয়ে পাঠাল রাজস্থান

প্রকাশিত : ০৮:০৭:২৫ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২০