বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবর্ষ উপলক্ষে মাদারীপুর জেলার রাজৈর উপজেলাের স্থানীয় প্রকৌশল অধিদপ্তর “মুজিব বর্ষের অঙ্গীকার সড়ক হবে সংস্কার” স্লোগানকে সামনে রেখে মাস ব্যাপী মোবাইল মেনটেনেন্স কাজের উদ্বোধন করা হয় বৃহস্পতিবার (১/১০/২০২০) এ কাজের উদ্বোধন করেন।
প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার মোঃ আনিসুজ্জামান এসময় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার( ভূমি) রেজওয়ানা কবির, উপজেলা প্রকৌশলী কাজী মাহমুদুল্লাহ, পৌর প্রকৌশলী নুরুল ইসলাম খান ও প্রেসক্লাবের সভাপতি খন্দকার আব্দুল মতিন, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, বিজনেস বাংলাদেশের সাংবাদিক টুটুল বিশ্বাস, এছাড়াও উপ-সহকারী প্রকৌশলী সার্ভেয়ার, কার্যসহকারী ও এলসিএস সুপারভাইজার ও কর্মীগণ এর সম্পৃক্ততায় মোবাইল মেনটেনেন্স সম্পন্ন হয়।
অফিস সূত্রে জানায়, “মুজিব বর্ষের অঙ্গীকার সড়ক হবে সংস্কার “শ্লোগানকে সামনে রেখে স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ মোবাইল মেনটেনেন্স এর কাজ রক্ষণাবেক্ষণ মাস অক্টোবর ২০২০ বাস্তবায়নকল্পে অক্টোবর মাসকে ঘোষণা করেছে। এই মাস থেকে রাজৈর উপজেলা এলজিইডি উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মসূচির অধীনে যে সব গুরুত্বপূর্ণ রাস্তা মেরামত অন্তর্ভুক্ত নেই। সে সব রাস্তার পট হোল, এজিং ফেইলর রেইন কাট সহ বিভিন্ন টাইপের মেরামত করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে এ রক্ষণাবেক্ষণের ফলে গ্রামীণ সড়ক এবং সড়ক অবকাঠামো ক্ষয়ক্ষতির হার কমিয়ে এনে সরকারের স্থায়িত্বকাল বৃদ্ধি পাবে, গ্রামীণ সড়কের যানবাহন চলাচল নিরাপদ হবে,সড়ক ব্যবহারকারীদের রক্ষণাবেক্ষণ কার্যক্রম সংযুক্ত করবে, সড়ক রক্ষণাবেক্ষণের বরাদ্দকৃত অর্থের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত হবে।
বিজনেস বাংলাদেশ/ এ আর






















