দেশের সাম্প্রতিক ধর্ষণ ও নারী নিপীড়নের প্রতিবাদে এবং নারীর প্রতি সহিংসতা বন্ধের দাবিতে চলমান আন্দোলনের অংশ হিসেবে রাজধানীর শাহবাগে আজ বিকেল তিনটায় মহাসমাবেশের ডাক দেয়া হয়েছে।
আজ শুক্রবার বিকেলে আয়েঅজিত এই মহাসমাবেশে বিশ্ববিদ্যালয় শিক্ষক, সাংবাদিক, মানবাধিকারকর্মী, আইনজীবীসহ নানা পেশার মানুষ উপস্থিত থাকবেন বলে গতকাল জানানো হয়েছে।
গত কয়েকদিন ধরেই ধর্ষণবিরোধী আন্দোলন চলছে শাহবাগে।
বৃহস্পতিবার ধর্ষণবিরোধী আন্দোলন চতুর্থ দিনেও মিছিল, বক্তব্য, গান, কবিতা ও স্লোগানে মুখর ছিল শাহবাগ। এতে ঢাকার বাইরের বিভিন্ন জেলা থেকেও আন্দোলনকারীরা এসে যোগ দিয়েছিলেন।
বিজনেস বাংলাদেশ/ এ আর
















