১২:৪৩ পূর্বাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২৬

ঢাকা-১৮ আসনে বিএনপির প্রার্থী জাহাঙ্গীর, সিরাজগঞ্জে সেলিম

বিএনপির প্রার্থী জাহাঙ্গীর, সিরাজগঞ্জে সেলিম

সিরাজগঞ্জ-১ ও ঢাকা-১৮ আসনে বিএনপির প্রার্থী ঘোষণা করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দু’জন প্রার্থী হলেন সিরাজগঞ্জ-মো. সেলিম রেজা ও ঢাকা-১৮ আসনে এস এম জাহাঙ্গীর হোসেন।

আজ শুক্রবার বিকেলে বিএনপি চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মলনে দুই প্রার্থীর নাম ঘোষণা করেন তিনি।

এ সময় মির্জা ফখরুল বলেন, যদিও আমরা দেখছি যে, এসব উপ-নির্বাচন জাতীয় সংসদে ২০১৮ সালের ৩০ ডিসেম্বরে যে নির্বাচন হয়েছিলো তা থেকে এই নির্বাচনের কোনো পার্থক্য নেই। একইভাবে একই কায়দায় ভোট ছিনি্য়ে নিয়ে যাওয়া হয়। পার্থক্যটা হচ্ছে ওই সময়ে ২৯ ডিসেম্বর ডাকাতি করা হয়েছিলো ভোটের আগের রাত্রে, এখন আপনার এসব নির্বাচনে ভোটও হয়, ভোটারও যায় না, ঘোষণা হয় মাত্র।

ঢাকা-১৮ আসনে বিএনপির প্রার্থী এসএম জাহাঙ্গীর জাতীয়তাবাদী যুব দলের ঢাকা মহানগর উত্তরের সভাপতি এবং সেলিম রেজা সিরাজগঞ্জ-১ আসনের প্রার্থী সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার সিনিয়র যুগ্ম আহবায়ক ও জেলা কমিটির সদস্য।

বিজনেস বাংলাদেশ/বিএইচ

জনপ্রিয়

ছাত্রদলের নতুন কমিটির আলোচনায় বারবার গুম হওয়া ছাত্রদল নেতা আবু হান্নান তালুকদার

ঢাকা-১৮ আসনে বিএনপির প্রার্থী জাহাঙ্গীর, সিরাজগঞ্জে সেলিম

প্রকাশিত : ০৬:৩১:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০২০