০৩:২২ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬

আজারবাইজানে ভবনে রকেট হামলা, নিহত পাঁচ

যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার পরেও আজারবাইজানের পশ্চিমাঞ্চলের গানজা শহরে আবাসিক ভবনে রকেট হামলার ঘটনায় অন্তত পাঁচজন বেসামরিক নাগরিক নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন।

আজ রবিবার আজারবাইজানের জরুরি পরিস্থিতি বিষয়ক মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। সে দেশের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, গানজায় শেল নিক্ষেপ করা হয়েছে আর্মেনিয়া থেকে।

আজারবাইজানের জরুরি পরিস্থিতি বিষয়ক মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, রকেট হামলার জেরে বেসামরিক নাগরিকদের বসবাসের একটি ভবন একেবারে ভেঙে পড়েছে। ধ্বংসস্তূপের মধ্য থেকে পাঁচজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আরো ১৭ জন আহত হয়েছেন।

আজারবাইজানের প্রসিকিউটরের অফিস থেকে জানানো হয়েছে, নিহত হয়েছেন পাঁচজন এবং আহত হয়েছেন ২৮ জন।

সূত্র : টাইমস অব ইন্ডিয়া।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :

লালমনিরহাটে মাদক কারবারির ১০ বছর সশ্রম কারাদণ্ড

আজারবাইজানে ভবনে রকেট হামলা, নিহত পাঁচ

প্রকাশিত : ১২:৫৪:৪৯ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২০