০৮:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬

আগামী নির্বাচন হবে সব দলের অংশগ্রহণে: বাণিজ্যমন্ত্রী

বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, ‘সব দলের অংশগ্রহণের মধ্যে দিয়েই আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। ওই নির্বাচন অবাধ, নিরপেক্ষ এবং গ্রহণযোগ্য হবে। বিএনপিও সে নির্বাচনে অংশ নেবে।’

আজ শনিবার রাজধানীর এফডিসিতে ইউসিবি পাবলিক পার্লামেন্টের গ্র্যান্ড ফাইনালে ছায়া সংসদ বিতর্ক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তোফায়েল আহমেদ এসব কথা বলেন। ডিবেট ফর ডেমোক্রেসি ও এটিএন বাংলা যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে।

তত্ত্বাবধায়ক সরকারও বিতর্কিত হয়েছে উল্লেখ করে বাণিজ্যমন্ত্রী বলেন,২০০১ সালে অনুষ্ঠিত জাতীয় নির্বাচন নিয়ে আমরাও নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের ভূমিকা ও নির্বাচন নিয়ে প্রশ্ন তুলেছিলাম। বিএনপিও ’৯৬ এবং ২০০৮ সালে অনুষ্ঠিত জাতীয় নির্বাচিন নিয়ে প্রশ্ন তুলেছিল। সর্বশেষ ৫ জানুয়ারি নির্বাচন নিয়ে বিতর্ক থাকলেও এই সরকার বৈধ বলে জানান তিনি।

মন্ত্রী বলেন, কোনো সহায়ক সরকার নয়, এ সরকারই আগামী নির্বাচনকালীন সময়ে তিনমাস অন্তবর্তীকালীন সরকার হিসেবে কাজ করবে। তবে তারা কোথাও নির্বাহী ক্ষমতা প্রয়োগ করবে না, নির্বাচন কমিশনই স্বাধীনভাবে ক্ষমতা প্রয়োগ করতে পারবে।

ডিবেট ফর ডেমক্রেসীর চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন এটিএন বাংলার চেয়ারম্যান ড.মাহফুজুর রহমান।

প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার হিসেবে ট্রফি, ক্রেস্ট ও সার্টিফিকেটসহ চ্যাম্পিয়ন দলকে নগদ ২ লাখ, রানার আপ দলকে ১ লাখ এবং তৃতীয় স্থান অধিকারী দলকে ৫০ হাজার টাকা প্রদান করা হয়।

ট্যাগ :
জনপ্রিয়

নওগাঁর নিয়ামতপুরে অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান, তিন ভাটাকে ১০ লাখ টাকা জরিমানা

আগামী নির্বাচন হবে সব দলের অংশগ্রহণে: বাণিজ্যমন্ত্রী

প্রকাশিত : ০৬:৩৭:৩৮ অপরাহ্ন, শনিবার, ১৩ জানুয়ারী ২০১৮