০৬:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬

নৌযান শ্রমিকদের ধর্মঘট প্রত্যাহার

শ্রম মন্ত্রণালয়ে সরকারের মধ্যস্থতায় মালিক-শ্রমিকদের বৈঠকে শ্রমিকদের আংশিক দাবি মেনে নেওয়ায় লাগাতার ধর্মঘট প্রত্যাহার করেছে পণ্যবাহী নৌযান শ্রমিকেরা। বৃহস্পতিবার বিকেল ৪টায় শুরু হওয়া বৈঠক সন্ধ্যায় এ রিপোর্ট লেখা পর্যন্ত চলছিল।

ধর্মঘট প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করে নৌ-শ্রমিক অধিকার সংরক্ষণ ঐক্য পরিষদের আহ্বায়ক সৈয়দ শাহাদাত হোসেন জানান, মালিকপক্ষ শ্রমিকদের খোরাকি ভাতা দিতে রাজি হওয়ায় শ্রমিকেরা ধর্মঘট প্রত্যাহার করে নিয়েছেন।

বেতন-ভাতার সুযোগ-সুবিধাসহ ১১ দফা দাবি আদায়ে সোমবার রাত ১২টা ১ মিনিট থেকে ধর্মঘট শুরু করে নৌ-শ্রমিকেরা। বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশনের আওতাধীন ৮টি সংগঠনের এ ধর্মঘটের ডাক দেয়।

বিজনেস বাংলাদেশ/ প্রান্ত

জনপ্রিয়

রিষাবাড়ীতে গ্রাম পুলিশ সদস্যদের ১১৮ তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন

নৌযান শ্রমিকদের ধর্মঘট প্রত্যাহার

প্রকাশিত : ০৭:৫৩:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২০