০৮:৫২ অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬

মুন্সীগঞ্জে ইয়াবাসহ ৭ রোহিঙ্গাকে আদালতে প্রেরন

মুন্সীগঞ্জ শহরের উপকণ্ঠ মুক্তারপুর থেকে ৭ রোহিঙ্গাসহ ৮জনকে ৯শ পিছ ইয়াবা ট্যাবলেট সহ আটক করেছে মুন্সীগঞ্জ সদর থানা পুলিশ।

শনিবার বিকেলে মুক্তারপুর ব্রিজ সংলগ্ন এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে এদের আটক করা হয়। আটককৃত ৮ জনের মধ্যে ৭ জনই রহিঙ্গা। আটককৃত রোহিঙ্গা আজু বেগম (৩৫), নুর জাহান (১৯), নুর বেগম (৫০), জিয়া বল (৩০), সুমাইয়া আক্তার (১৬), শাকিলা (২৫), নুর কায়দা (১৫) তারা রোহিঙ্গা বলে জানান পুলিশ।

মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনিচুর রহমান জানান, শনিবার বিকালে গোপন সংবাদের ভিত্তিতে নারীসহ ৭ রহিঙ্গাকে আটক করা হয়। পরে তাদের নিয়ে মুক্তারপুর এলাকায় অভিযান চালানো হয়।

এসময় লৌহজং থেকে জরিত থাকার অপরাধে আরও রাজেশকে (৩০) আটক করা হয়। তিনি আরও বলেন এদের কাছ থেকে ৯শ পিছ ইয়াবা ট্যাবলেট ও নগদ ৯০ হাজার টাকা উদ্ধার করা হয়। এ বিষয়ে তাদের বিরুদ্ধে মুন্সীগঞ্জ সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। আটককৃতদের রোববার দুপুর ২ টার দিকে মুন্সীগঞ্জ আদালতে প্রেরন করা হয়েছে।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :

৫ আগস্ট ছুটি ঘোষণা নোয়াবের

মুন্সীগঞ্জে ইয়াবাসহ ৭ রোহিঙ্গাকে আদালতে প্রেরন

প্রকাশিত : ০৪:০৮:১৬ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২০