০৬:০০ পূর্বাহ্ন, সোমবার, ২৩ মার্চ ২০২৬

নাটোরে যাত্রীবাহী বাস খাদে, নিহত-২ আহত-১০

নাটোরের লালপুরে চঞ্চল পরিবহনের একটি যাত্রীবাহি বাস খাদে পড়ে মা- মেয়ের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন অন্তত ১০ জন বাস যাত্রী। আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা ভর্তি করা হয়েছে।

সোমবার (২৬ অক্টোবর) সকাল ১০ টার দিকে লালপুর উপজেলার নাটোর-পাবনা মহাসড়কের গোধরা এলাকাই এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, পাবনা জেলার চাটমোহর উপজেলার নড়াইখালি গ্রামের আব্দুল মান্নানের স্ত্রী জোৎসনা বেগম (৫০) ও তার মেয়ে রোজিনা খাতুন (৩২)। তারা মা-মেয়ে গলার চিকিৎসার জন্য নাটোর মিশন হাসপাতাল চিকিৎসার জন্য যাচ্ছিলেন বলে জানা গেছে। ওই দুর্ঘটনায় নিহত জোৎসানর স্বামী আব্দুল মান্নান আহত হয়েছেন।

বড়াইগ্রামের বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আজ সকাল আনুমানিক দশটার দিকে চঞ্চল পরিবহনের একটি যাত্রীবাহী বাস পাবনা থেকে রাজশাহীর উদ্দেশ্যে যাচ্ছিল। পথে নাটোর-পাবনা মহাসড়কের গোধরা এলাকায় এলে বাসটি অপর একটি যাত্রীবাহী বাসকে অতিক্রম করার চেষ্টা করে। এঅবস্থায় ওই যাত্রীবাহি বাসটির (পাবনা- ব-১১-০১২৩) চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এসময় জোৎসনা বেগম নামে একজন যাত্রী ঘটনাস্থলেই নিহত হন। আর তার মেয়ের রোজিনা খাতুন গুরুত্বর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বনপাড়া পাটোয়ারী ক্লিনিকে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

ওসি বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে খাদে পড়া বাসটিকে উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে । তবে বাসের চালক ও হেলপার পলাতক রয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানান তিনি।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

ছাত্রদলের নতুন কমিটির আলোচনায় বারবার গুম হওয়া ছাত্রদল নেতা আবু হান্নান তালুকদার

নাটোরে যাত্রীবাহী বাস খাদে, নিহত-২ আহত-১০

প্রকাশিত : ০৪:০৫:৪৯ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২০