০৬:০৭ পূর্বাহ্ন, সোমবার, ২৩ মার্চ ২০২৬

কচুয়ায় যুবকের মরদেহ উদ্ধার, মা সহ আটক-০২

ঝালকাঠির কাঠালিয়া উপজেলার কচুয়া এলাকার বিষখালী নদীর তীরবর্তী রাস্তার পাশ থেকে মোঃ মনির হোসেন (২৩) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় নিহতের মা শাহনাজ বেগম ও মোঃ জসিম নামে এক জনকে আটক করা হয়েছে।

আজ ২৬ অক্টোবর সকালে ঝালকাঠর পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন ঘটনাস্থল পরিদর্শন করেন। নিহত মনির শৌলজালিয়া ইউনিয়নের ২নং ওয়ার্ডের দক্ষিন কচুয়া গ্রামের মোঃ শাহ আলমের ছেলে। নিহত মনিরের মা শাহানাজ বেগম ও বড় কাঠালিয়া গ্রামের এয়াকুব গাজীর ছেলে মোঃ জসিম গাজীকে জিজ্ঞাসাবাদের জন্যে আটক করা হয়েছে। এ সময় তার সাথে ছিলেন সহকারী পুলিশ সুপার মোঃ হাবিবুল্লাহ, কাঠালিয়া-রাজাপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার মোঃ শাখাওয়াত হোসেন, কাঠালিয়া থানার অফিসার ইনচার্জ পুলক চন্দ্র রয় ও শৌলজালিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ মাহমুদ হোসেন রিপনসহ পুলিশের একটি দল। মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্যে ঝালকাঠির মর্গে প্রেরণ করা হয়েছে। শৌলজালিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ মাহমুদ হোসেন রিপন জানান মনির হোসেনর মা শাহানাজ বেগম ও বড় কাঠালিয়া গ্রামের এয়াকু গাজীর ছেলে মোঃ জসিম গাজীকে জিজ্ঞাসাবাদের জন্যে আটক করা হয়েছে।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

ছাত্রদলের নতুন কমিটির আলোচনায় বারবার গুম হওয়া ছাত্রদল নেতা আবু হান্নান তালুকদার

কচুয়ায় যুবকের মরদেহ উদ্ধার, মা সহ আটক-০২

প্রকাশিত : ০৪:২৮:৫৬ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২০