১১:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬

উত্তরের কয়েক জেলায় মৃদু ভূমিকম্প

রংপুর বিভাগের বিভিন্ন জেলাসহ দেশের কয়েকটি জেলায় মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। এতে কোনো ক্ষয়ক্ষতির ঘটনা এখনো জানা যায়নি বলে আবহাওয়া অধিদপ্তর সূত্র জানিয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প গবেষণা কেন্দ্র সূত্র মতে, শনিবার সকাল ৭টা ১৪ মিনিট ৩০ সেকেন্ডে এই ভূমিকম্প অনুভূত হয়। উত্তরের জেলা কুড়িগ্রামে মূলত এটি বেশি হয়।

ভূমিকম্প গবেষণা কেন্দ্রের ওয়ারলেস সুপারভাইজার মো. জহিরুল ইসলাম জানান, রাজধানী ঢাকা থেকে ২৭২ কিলোমিটার উত্তরের কোনো এলাকা এ ভূমিকম্পের উৎপত্তিস্থল এরং রংপুর থেকে উৎপত্তিস্থলের দূরত্ব ৮৭ কিলোমিটার উত্তরপূর্বে। উত্তরাঞ্চলে বাংলাদেশ-ভারত সীমান্তে ভারতের কিছু স্থানেও ভূকম্পন অনুভূত হয়েছে।

জানা গেছে, শনিবার সকালে রংপুর, দিনাজপুর, লালমনিরহাট, কুড়িগ্রাম ও নীলফামারীসহ দেশের কয়েকটি জেলায় এ ভূকম্পন অনুভূত হয়। কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

প্রচণ্ড শীতে চাদর মুড়িয়ে মানুষজন যখন ঘুমাচ্ছিলেন, তখনই এ ভূমিকম্প অনুভূত হয়। অনেকে আতঙ্কে ঘর ছেড়ে বেরিয়ে আসেন।

ট্যাগ :
জনপ্রিয়

জুনিয়র বৃত্তি পরীক্ষায় এ. কে. স্কুল অ্যান্ড কলেজের ১০২ শিক্ষার্থীর দুর্দান্ত সাফল্য

উত্তরের কয়েক জেলায় মৃদু ভূমিকম্প

প্রকাশিত : ১১:৪০:৪৬ পূর্বাহ্ন, শনিবার, ২০ জানুয়ারী ২০১৮