১০:৪২ অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬

আজও তেল সংগ্রহ করছেন এলাকাবাসী

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সোমবার তৃতীয় দিনের মতো লাইনচ্যুত তেলবাহী মালগাড়ির ট্যাংকার থেকে জ্বালানি তেল সংগ্রহ করছেন স্থানীয় এলাকাবাসী।

সকাল থেকেই এলাকার লোকজন প্লাস্টিকের বোতল, জার, বালতি নিয়ে এক ট্যাংকার থেকে আরেক ট্যাংকারে ছুটে চলছেন।

তবে আজ ট্যাংকারের মুখ দিয়ে তেল গড়িয়ে না পরায় তেল সংগ্রহে আনেকটা বেগ পেতে হচ্ছে মানুষজনকে। তারা বিকল্প পথে ট্যাংকারের ভেতরে পাইপ ঢুকিয়ে তেল বের করছেন। অন্য দুই দিনের তুলনায় আজ তেল সংগ্রহে লোকজনও অনেক কম দেখা গেছে।

রেলওয়ের ঊর্ধ্বতন উপ-সহকারী প্রকৌশলী (সড়ক) মনিরুল ইসলাম বলেন, এখন আর ট্যাংকারে তেল না থাকায় লোকজন ট্যাংকারের ভেতরে পাইপ ঢুকিয়ে তেল সংগ্রহের শেষ চেষ্টা করছেন। আখউড়া থেকে উদ্ধারকারী ট্রেন এসে ট্যাংকারগুলো উদ্ধার করবে।

প্রসঙ্গত, গত শনিবার দুপুর ১২টার দিকে শ্রীমঙ্গলের সাতগাঁও এলাকায় ট্রেনের ইঞ্জিনসহ তেলবাহী মালগাড়ি লাইনচ্যুত হয়। পরে দীর্ঘ ২৩ ঘণ্টা পর রবিবার সিলেটের সাথে সারা দেশের রেল যোগাযোগ স্বাভাবিক হয়।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :

গাজীপুরে সাংবাদিকদের কর্মশালা: পেশাদারিত্ব ও আপসহীন সত্যের আহ্বান

আজও তেল সংগ্রহ করছেন এলাকাবাসী

প্রকাশিত : ০২:৪৭:০২ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২০