০২:২৪ অপরাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬

ফিটনেস টেস্টে পাস আশরাফুল

চলতি মাসে শুরু হবে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ। এই টুর্নামেন্টের জন্য সোমবার (০৯ নভেম্বর) থেকে শুরু হয়েছে ক্রিকেটারেদের ফিটনেস টেস্ট। আর এই ফিটনেস টেস্টে পাস করেছেন দেশের ক্রিকেটের অভিজ্ঞ ব্যাটসম্যান মোহাম্মদ আশরাফুল। ফিটনেস টেস্টে ৩৬ বছর বয়সী তারকা পাস করলেও ফিটনেস স্কোরে পুরোপুরি খুশি হতে পারেননি তিনি। প্রত্যাশা ছিল আরও ভালো করার।

সোমবার মিরপুরে ফিটনেস টেস্ট শেষে সাংবাদিকদের একথা জানিয়েছে তিনি। ফিটনেস টেস্টে পাস মার্ক ছিল ১১। আর আশরাফুলের স্কোর ছিল ১১.৪। তিনি জানিয়েছেন, কিছুটা ঠান্ডা লাগার কারণে পুরোপুরিভাবে চেষ্টা করতে পারেননি।

আশরাফুল বলেন, ‘প্রায় ৮-৯ মাস পর হোম অব ক্রিকেটে এসেছি। আমি শেষ আড়াই তিন মাস ব্যক্তিগতভাবে অনুশীলন করেছি। আমার বাসার সামনে স্কিল ট্রেনিং। ধানমন্ডিতে গিয়ে জিম সেশন এবং প্রচুর ম্যাচ খেলেছি শেষ দুই মাস। ঢাকার যেকোনো জায়গাতেই সুযোগ করে ম্যাচ খেলার চেষ্টা করেছি। ফিটনেস টেস্টে ১১.৪ হয়েছে। আরেকটু ভালো হলে ভালো হতো। শেষ তিন চারদিন ঠান্ডার কারণে যেটা আশা করেছিলাম সেটা দিতে পারিনি। তারপরও খুশি। ‘

বিজনেস বাংলাদেশ / আতিক

ট্যাগ :
জনপ্রিয়

ফিটনেস টেস্টে পাস আশরাফুল

প্রকাশিত : ০৩:২৮:১১ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২০