০২:১৯ অপরাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬

প্যারাগুয়ের বিপক্ষে অনিশ্চিত মেসি

বিশ্বকাপ বাছাইপর্বে নিজেদের পরবর্তী ম্যাচে প্যারাগুয়ের মুখোমুখি হবে আর্জেন্টিনা। কিন্তু গুরুত্বপূর্ণ এই ম্যাচে আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসির খেলা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।

আর্জেন্টাইন সংবাদমাধ্যম মুন্দো আলবিসেলেস্তেও জানিয়েছে, চোটের কারণে জাতীয় দলের সতীর্থদের থেকে দুবার আলাদাভাবে অনুশীলন করেছেন মেসি। তবে প্যারাগুয়ের বিপক্ষে তাকে মাঠে পেতে মুখিয়ে আছেন আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনি।  

মেসি ছাড়াও আর্জেন্টিনা দলে চোটের সমস্যা আরও আছে। ইন্টার মিলানের স্ট্রাইকার লাওতারো মার্তিনেস, আয়াক্সের লেফটব্যাক নিকোলাস তাগলিয়াফিকো, উদিনেসের মিডফিল্ডার রবের্তো পেরেইরা ও বেনফিকার নিকোলাস ওতামেন্দিও আলাদাভাবে অনুশীলন করেছেন।

লাওতারো হ্যামস্ট্রিংয়ের ইনজুরিতে পড়েছেন। আগামী শুক্রবার (১৩ নভেম্বর) প্যারাগুয়ে ম্যাচে তাকে না পাওয়ার সম্ভাবনাই বেশি। তবে মাসের শেষে পেরুর বিপক্ষে পরবর্তী ম্যাচে ইন্টার তারকাকে পাওয়ার আশা করছেন আর্জেন্টাইন কোচ।

বিজনেস বাংলাদেশ / আতিক

ট্যাগ :
জনপ্রিয়

প্যারাগুয়ের বিপক্ষে অনিশ্চিত মেসি

প্রকাশিত : ০৩:৪৫:০০ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২০