১০:২১ পূর্বাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬

অবশেষে বাইডেনকে শুভেচ্ছা জানালেন এরদোয়ান

অন্যান্য রাষ্ট্রনেতারা যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনকে শুভেচ্ছা জানালেও বিরত ছিলেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেফ তাইয়্যেপ এরদোয়ান। তবে শেষ পর্যন্ত মঙ্গলবার বাইডেনকে শুভেচ্ছা জানিয়ে বার্তা পাঠিয়েছেন তিনি। ইউরো নিউজ জানিয়েছে, এক বিবৃতির মাধ্যমে বাইডেনকে অভিনন্দন জানিয়েছেন এরদোয়ান।

তুরস্কের যোগাযোগ অধিদফতর জানিয়েছে, বাইডেনকে অভিনন্দন জানিয়েছেন এরদোয়ান। বলেছেন, তুরস্ক এবং যুক্তরাষ্ট্রের মধ্যে একটি দৃঢ় সহযোগিতামূলক সম্পর্ক ও জোটবদ্ধতা বিশ্ব শান্তিতে ‘গুরুত্বপূর্ণ অবদান’ অব্যাহত রাখবে। নির্বাচনের ফলাফল যুক্তরাষ্ট্রের ‘বন্ধুত্বপূর্ণ ও মিত্র’ জনগণের জন্য উপকারী হবে বলে আশা প্রকাশ করেছেন তিনি।

বাইডেনের উদ্দেশে এরদোয়ান বলেন, আমি আপনার নির্বাচনি সাফল্যের জন্য আপনাকে অভিনন্দন জানাই এবং যুক্তরাষ্ট্রের জনগণের শান্তি ও সমৃদ্ধি কামনা করি। আজ বিশ্বজুড়ে ও আঞ্চলিক পর্যায়ে আমরা যে চ্যালেঞ্জগুলোর মুখোমুখি হচ্ছি, এজন্য আমাদের স্বার্থ এবং মূল্যবোধের ভিত্তিতে এই সম্পর্কগুলোর আরও উন্নয়ন ও জোরদার করতে হবে।

তুর্কি প্রেসিডেন্ট বলেন, বাইডেন ভাইস প্রেসিডেন্ট থাকা অবস্থায় বেশ কয়েকবার তাদের মধ্যে সাক্ষাৎ হয়েছে। তুরস্ক ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক কৌশলগত প্রকৃতির এবং গভীর ভিত্তি রয়েছে। সামনের দিনগুলোতে মার্কিন প্রশাসনের সঙ্গে গভীরভাবে কাজ করতে তুরস্ক প্রতিশ্রুতিবদ্ধ।

বিজনেস বাংলাদেশ / আতিক

ট্যাগ :
জনপ্রিয়

অবশেষে বাইডেনকে শুভেচ্ছা জানালেন এরদোয়ান

প্রকাশিত : ০৪:০৫:০৯ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২০