০৬:১৩ অপরাহ্ন, শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬

যুবলীগকর্মীকে হত্যায় ২৪ জনের বিরুদ্ধে মামলা

কুমিল্লায় জিল্লুর রহমান নামের এক যুবলীগকর্মীকে কুপিয়ে হত্যার ঘটনায় মামলা করা হয়েছে। এতে কুমিল্লা সিটি করপোরেশনের (কুসিক) তিন কাউন্সিলর ও মহানগর যুবলীগের আহ্বায়কসহ ২৪ জনকে আসামি করা হয়েছে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে নিহতের ছোট ভাই ইমরান হোসাইন চৌধুরী বাদী হয়ে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানায় এ মামলা করেন। ওই থানার পরিদর্শক (তদন্ত) কমল কৃষ্ণ ধর এ তথ‌্য নিশ্চিত করেছেন।

মামলায় অভিযোগ করা হয়, জিল্লুর রহমান ২০১৭ সালে কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) নির্বাচনে কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হন। এর পর থেকেই কুসিকের তিন কাউন্সিলরসহ অন্য আসামিদের সঙ্গে তার বিরোধ চলছিল। সেই বিরোধের জের ধরে তাকে খুন করা হয়েছে।

মামলায় কুসিকের ২৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আবুল হাসান, ২৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আব্দুস সাত্তার, ২৫ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর খলিলুর রহমান, মহনগর যুবলীগের আহ্বায়ক আবদুল্লাহ আল মাহমুদ, মহানগর স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক জহিরুল ইসলাম রিন্টু, ২৭ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি ইমরানসহ ২৪ জনের নাম উল্লেখ করে এবং ১০-১৫ জনকে অজ্ঞাতনামা হিসেবে আসামি করা হয়েছে।

সদর দক্ষিণ মডেল থানার পরিদর্শক (তদন্ত) কমল কৃষ্ণ ধর জানান, এজাহারভুক্ত ৯ নম্বর আসামি আব্দুল কাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। অন‌্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের পাশাপাশি র‌্যাব ও ডিবি অভিযান চালাচ্ছে।

বিজনেস বাংলাদেশ/ ইমরান মাসুদ

ট্যাগ :
জনপ্রিয়

যুবলীগকর্মীকে হত্যায় ২৪ জনের বিরুদ্ধে মামলা

প্রকাশিত : ০৯:৩১:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২০