০৫:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬

নির্বাচনের সময় সরকার নির্বাচন কমিশনকে সহায়তা করবে

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, নির্বাচনের সময় সরকার নির্বাচন কমিশনকে সহায়তা করবে। এটাই স্বাভাবিক নিয়ম।

রবিবার দুপুরে যোগাযোগ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিক সম্মেলনে তিনি এ কথা জানান।

সেতুমন্ত্রী বলেন, নির্বাচন ইস্যু নিয়ে বিএনপির সঙ্গে সংলাপের কোনো প্রয়োজনই দেখছি না।

এসময় সাংবাদিকরা জানতে চান নির্বাচনকালীন সরকারে বিএনপির প্রতিনিধি থাকার সুযোগ আছে কি না?

কাদের বলেন, গত নির্বাচনে বিএনপিকে নির্বাচনকালীন সরকারে আসার আমন্ত্রণ জানানো হয়েছিল। তারা আসেনি। গত সংসদে তাদের প্রতিনিধি ছিল। আগে দেখি এবার তারা দাবি জানায় কি না।

ট্যাগ :
জনপ্রিয়

ইশরাক হোসেনের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি, প্রজ্ঞাপন জারি

নির্বাচনের সময় সরকার নির্বাচন কমিশনকে সহায়তা করবে

প্রকাশিত : ০২:১১:১৫ অপরাহ্ন, রবিবার, ২১ জানুয়ারী ২০১৮