১২:৩৬ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬

`বাসে আগুন: বিএনপি জড়িত, প্রমাণ আছে‍‍`

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। ছবি: সংগৃহীত

রাজধানীতে উপনির্বাচনকে ঘিরে মাত্র চার ঘণ্টার ব্যবধানে ৯টি বাসে আগুন দেয়ার ঘটনায় বিএনপির সম্পৃক্ততার প্রমাণ গোয়েন্দাদের কাছে আছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

বাসে আগুন দেয়ার ঘটনায় দলীয় নেতা-কর্মীদেরকে মিথ্যা মামলায় ফাঁসানোরা অভিযোগে দলটির বিক্ষোভের মধ্যে এই তথ্য জানান তিনি।

এর আগে, গত বৃহস্পতিবার (১২ নভেম্বর) ঢাকা-১৮ ও সিরাজগঞ্জ-১ আসনের উপনির্বাচনে ভোট চলাকালে ঢাকায় নয়টি বাসে আগুন দেয়া হয়।

এসব ঘটনায় ঢাকার বিভিন্ন থানায় বেশ কিছু মামলা হয়েছে। শুক্রবার ২৮ জনকে রিমান্ডে নেয়া হয়েছে। এদের রাজনৈতিক পরিচয় আছে বলে জানিয়েছে পুলিশ।

আওয়ামী লীগের অভিযোগ, আগুন দিয়েছে বিএনপি। যদিও দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ভোটে কারচুপি থেকে দৃষ্টি সরাতে সরকার তার এজেন্সিকে দিয়ে আগুন দিয়েছে।

তবে স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন, আগুন যে বিএনপি দিয়েছে, তা নানা ঘটনায় প্রমাণ হয়।

আগুন দেয়ার রাতে বিএনপির ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরীর সঙ্গে দলের এক নেত্রীর ফাঁস হওয়া কথোপকথনের কথা তুলে ধরে মন্ত্রী বলেন, গোয়েন্দা সংস্থার কাছে যে সব কথোপকথোনের রেকর্ড রয়েছে তাতে এই সত্যতাই প্রতীয়মান হয়।

কামাল বলেন, ‘তারা (বিএনপি) সব সময়েই নির্বাচনে জেতার হাতিয়ার হিসেবে এই সন্ত্রাস, অগ্নিসংযোগ করেছে। নির্বাচনে পরাজিত হলে বিএনপি ঘোলাটে পরিবেশ সৃষ্টির চেষ্টা চালায়।’

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

ইন্দোনেশিয়ায় ২৪০ যাত্রী নিয়ে রওনা হওয়া জাহাজের মিলছে না সন্ধান

`বাসে আগুন: বিএনপি জড়িত, প্রমাণ আছে‍‍`

প্রকাশিত : ০৭:১১:৫২ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২০