০৩:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

যুবলীগের আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার সুমন

যুবলীগের ২০১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। সেখানে যুবলীগের আইন বিষয়ক সম্পাদক হয়েছেন দেশের আলোচিত আইনজীবী ও যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের সাবেক প্রসিকিউটর ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন।

আজ শনিবার (১৪ নভেম্বর) বিকেলে দলটির সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের যুবলীগের পূর্ণাঙ্গ কমিটিতে আইন সম্পাদক হিসেবে তার নাম ঘোষণা করেন। সম্মেলনের প্রায় এক বছর পর যুবলীগের ২০১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হলো।

এর আগে বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে অবস্থিত আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের পূর্ণাঙ্গ কমিটির তালিকা যুবলীগের সভাপতি শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলের কাছে হস্তান্তর করেন।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

নওগাঁয় পরিবেশগত মানবাধিকার বিষয়ে সংবাদকর্মীদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত

যুবলীগের আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার সুমন

প্রকাশিত : ০৭:৩৫:২৩ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২০