০১:০৪ পূর্বাহ্ন, বুধবার, ০৪ মার্চ ২০২৬

কেউ পায়ে পাড়া দিয়ে ঝগড়া করতে চাইলে আমি ঝগড়া করবো না : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক সমাবেশে গাজীপুর মহানগর যুবলীগের আহ্বায়ক সদস্য আমান উদ্দিন সরকারের সভাপতিত্বে এবং যুবলীগ নেতা শাহ আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এমপি এ সব কথা বলেন। এতে বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য, বীরমুক্তিযোদ্ধা কাজী মোজাম্মেল হক, সাবেক মেয়র আসাদুর রহমান কিরন, আওয়ামীলীগ নেতা কাজী ইলিয়াস আহমেদ, ফজলুল হক, কাউন্সিলর গিয়াস উদ্দিন সরকার, গাজীপুর মহানগর যুবলীগের আহ্বায়ক কামরুল আহসান সরকার রাসেল, যুগ্ম আহ্বায়ক মো: সাইফুল ইসলাম, কাইয়ুম সরকার, বিল্লাল হোসেন মোল্লা, স্বেচ্ছাসেবক লীগ নেতা কে এম নাসির উদ্দিন, নূর মোহাম্মদ মামুন, ছাত্রলীগ নেতা মশিউর রহমান সরকার বাবু প্রমুখ।
মন্ত্রী আরো বলেন, আওয়ামীলীগের দু:সময়ে শহীদ আহসান উল্লাহ মাস্টারের ডাকে শ্রম, সময়, মেধা, অর্থ, জেল-জুলুম খেটে গাজীপুরের আওয়ামীলীগকে এ অবস্থায় নিয়ে এসেছেন। দলকে প্রতিনিয়ত সুসংগঠিত করতে চাই। সজিব ওয়াজেদ জয় বলেছেন দল যদি সুসংগঠিত ও ঐক্য থাকে তাহলে কেউ হারাতে পারবে না। আমরা চাই ঐক্যবদ্ধ আওয়ামীলীগ, বঙ্গবন্ধু, শহীদ আহসান উল্লাহ মাস্টার ও শেখ হাসিনার আওয়ামীলীগ। সেই লক্ষ ও স্বপ্নকে নিয়ে আমরা গাজীপুর মহানগরের সভাপতি ও সাধারণ সম্পাদক মিলে আওয়ামীলীগকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কাজ করে যাচ্ছি। সবজায়গায় সমস্যা থাকে, পরিবারেও সমস্যা থাকে আলোচনার মাধ্যমে যেমন পরিবারের সমস্যা সমাধান করা যায় তেমনি দলীয় কোন সমস্যা থাকলে আলোচনার মাধ্যমে সমাধান করা যায়। কিন্তু যদি কেউ ইচ্ছে করে ঐক্যের ফাটল ধরাতে চায়, যদি কেউ ইচ্ছে করে এজেন্ডা বাস্তাবায়ন করতে চায়, কেউ যদি ইচ্ছে করে সমস্যা তৈরি করতে চায় যত আলোচনার কথা বলি সবই ব্যর্থ হবে। কারো প্রতি আমার বৈষম্যমূলক আচরণ করি না। আমার দুয়ার সবার জন্য খোলা। আমি সবাইকে নিয়ে কাজ করতে চাই, এখনও চাই। কোন অনৈক্যের কথা চিন্তা করিনি। কেউ পায়ে পাড়া দিয়ে ঝগড়া করতে চাইলে আমি ঝগড়া করবো না। আমি শহীদ আহসান উল্লাহ মাস্টারের সন্তান। আমার দ্বারা দলের কোন ক্ষতি হবে, শেখ হাসিনার ক্ষতি হবে এমন কোন কাজ করিনাই। যার দ্বারা গাজীপুরবাসীর মাতা নত হবে।

বিজনেস বাংলাদেশ/বিএইচ

জনপ্রিয়

জিডেমূলে হারানো ৫০টি মোবাইল উদ্ধার করে প্রকৃত মালিকদের বুঝিয়ে দিলো পল্টন থানা পুলিশ

কেউ পায়ে পাড়া দিয়ে ঝগড়া করতে চাইলে আমি ঝগড়া করবো না : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

প্রকাশিত : ০৮:৪৫:০৯ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২০