সিলেটের কুমারগাঁও ১২০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের চারটি ইউনিট পৌনে দুই ঘণ্টা ধরে চেষ্টার পর দুপুর ১২টা ৪৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।
এর আগে মঙ্গলবার আজ মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে এ আগুন লাগে কুমারগাঁও ১২০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রে।
সিলেট বিদ্যুৎ বিতরণ বিভাগের প্রধান প্রকৌশলী মোকাম্মেল হোসেন এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বর্তমানে মেশিন ঠাণ্ডা করার চেষ্টা চালাচ্ছেন দমকল বাহিনীর সদস্যরা। অগ্নিকাণ্ডে ৩৩ কেভির বিদ্যুৎকেন্দ্রের দুটি ট্রান্সফরমার পুড়ে গেছে।
প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডের কারণ জানা যায়নি।
বিজনেস বাংলাদেশ/ ইমরান মাসুদ

























