০৬:৫৩ অপরাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬

জামাল ভূঁইয়ার সঙ্গে সেলফি তুলতে মাঠে দর্শক

ফুটবল বা ক্রিকেট মাঠে দর্শকের ঢুকে পড়ার বিষয়টি নতুন নয়। মঙ্গলবার তেমনই একটি ঘটনা ঘটেছে বাংলাদেশ ও নেপালের মধ্যকার ম্যাচে। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ম্যাচের ৭২তম মিনিটে বাংলাদেশ দলের অধিনায়ক জামাল ভূঁইয়ার সঙ্গে সেলফি তুলতে মাঠে ঢুকে পড়েন এক দর্শক।

ওই দর্শক জামাল ভূঁইয়ার সঙ্গে সেলফি তোলার ভঙ্গিমায় দাঁড়ান। হয়তো সেলফি তুলেছেনও। কিন্তু রেফারি ও লাইন্সম্যান দর্শককে বাধা দেন। পুলিশ দ্রুত এসে ওই দ্শককে মাঠ থেকে বের করে নিয়ে যায়।

মঙ্গলবার অনুষ্ঠিত হচ্ছে বাংলাদেশ ও নেপালের মধ্যকার মুজিববর্ষ ফিফা আন্তর্জাতিক প্রীতি ফুটবল সিরিজের দ্বিতীয় ম্যাচ। এদিন ওই দর্শক যখন ঢোকেন তখনও ম্যাচের ফলাফল ছিল শূন্য-শূন্য।

এদিন ম্যাচের প্রথম মিনিটেই আক্রমণে যায় বাংলাদেশ। কিন্তু সাদ উদ্দিনের দুর্বল শটে বল সহজেই নিজের নিয়ন্ত্রণে নেন নেপালের গোলরক্ষক। সপ্তম মিনিটে আবার আক্রমণে যায় বাংলাদেশ। কিন্তু নেপালের শক্ত রক্ষণভাগ ভেদ করে কাঙ্ক্ষিত গোল আদায় করতে পারেনি বাংলাদেশ।

২৭তম মিনিটে নাবিব নেওয়াজ জীবনের দূরপাল্লার বিপজ্জনক শটটি গোলবারের উপর দিয়ে চলে যায়। ৩৫তম মিনিটে সাদ উদ্দিনের ক্রস থেকে আলতো ছোঁয়ায় বল নেপালের জালে পাঠানোর সুযোগ পেয়েছিলেন সুমন রেজা। কিন্তু ঠিকভাবে শটটি নিতে পারেননি তিনি। ৩৬তম মিনিটে কর্নার কিক থেকে গোলের সুযোগ ছিল নেপালের সামনে। কিন্তু লক্ষ্যভ্রষ্ট হেডের কারণে বেঁচে যায় বাংলাদেশ। গোলশূন্য অবস্থায় শেষ হয় ম্যাচের প্রথমার্ধ।

বিজনেস বাংলাদেশ/ প্রান্ত

জনপ্রিয়

কুড়িগ্রামে জাপার ঘাটিতে জামায়াতের জয়-জয়কার

জামাল ভূঁইয়ার সঙ্গে সেলফি তুলতে মাঠে দর্শক

প্রকাশিত : ০৭:০৬:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২০