১১:৩৩ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

মমর ‘ কি ঘটেছিল সেই রাতে?’

লাক্স চ্যানেল আই সুন্দরী জাকিয়া বারী মম নিজের অভিনয় গুণে ইতোমধ্যে ছোট পর্দার দর্শকদের নজর কেড়েছেন। পাশাপাশি বেশ কয়েকটি চলচ্চিত্রে অভিনয় করেও তিনি প্রশংসিত হয়েছেন। চলচ্চিত্র থেকে দূরে থাকলেও বর্তমানে নাটকে অভিনয় নিয়ে বেশি ব্যস্ত তিনি।

সম্প্রতি ‘সেই রাতে কি ঘটেছিল?’ শিরোনামের একটি থ্রিলার গল্পে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনত্রেী জাকীয়া বারী মম। এই নাটকে তার বিপরীতে রয়েছেন সমাপ্তি মাসুক। শফিকুর রহমান শান্তুনুর রচনায় নাটকটি নির্মাণ করেছেন দীপু হাজরা।

এ প্রসঙ্গে মম বলেন, ‘ব্যতিক্রম একটি গল্পে কাজ করলাম। রোমান্টিক থ্রিলার গল্পে নাটকটি নির্মিত হয়েছে। আশা করছি, দর্শকের ভালো লাগবে।’

নির্মাতা সূত্রে জানা গেছে, নাটকটি খুব শিগগির একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে প্রচার হবে।

বিজনেস বাংলাদেশ/ প্রান্ত

ট্যাগ :
জনপ্রিয়

বিগত সরকার সময়মতো হামের টিকা না দেওয়ায় খেসারত দিতে হচ্ছে: স্বাস্থমন্ত্রী

মমর ‘ কি ঘটেছিল সেই রাতে?’

প্রকাশিত : ০৮:০৬:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২০