০১:২৩ অপরাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬

ফের লকডাউনে ইরান

শীতের প্রভাবে বিশ্বব্যাপী ফের বাড়তে শুরু করেছে মহামারী করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। পরিস্থিতি নিয়ন্ত্রণে বিশ্বের বিভিন্ন দেশ লকডাউনের মতো সিদ্ধান্ত নিচ্ছে। এরই ধারবাহিকতায় প্রাণঘাতী করোনার সংক্রমণ রোধে আগামী শনিবার থেকে আবারও লকডাউন কার্যকর হচ্ছে ইরানে।

রাজধানী তেহরানসহ ১৫০টি শহরে এই লকডাউন কার্যকর করা হবে বলে জানিয়েছে ইরান সরকার।

এদিকে করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় ইরানে মঙ্গলবার ‌‌র‍্যাপিড অ্যান্টিজেন টেস্ট কিটের উদ্বোধন করা হয়েছে। এই কিটের সাহায্যে ১৫ থেকে ২০ মিনিটের মধ্যে করোনা রোগী শনাক্ত করা সম্ভব হবে।

ব্যাপক সংখ্যায় এই কিট উৎপাদনের কাজও শুরু করেছে ইরান। এ নিয়ে করোনা মোকাবিলা বিষয়ক টাস্কফোর্সের প্রধান আলি রেজা দাবি করেন, র‍্যাপিড অ্যান্টিজেন টেস্ট কিট তৈরির মাধ্যমে ইরান বিশ্বের শীর্ষ পাঁচ দেশের তালিকায় স্থান করে নিয়েছে।

তিনি আরও জানান, বিশ্বে আমেরিকা, চীন, দক্ষিণ কোরিয়া ও ব্রিটেনের কাছেই কেবল এই প্রযুক্তি ছিল। এখন ইরানও তা অর্জন করেছে।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

ফের লকডাউনে ইরান

প্রকাশিত : ০৮:০৫:৪৪ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২০