০৪:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

অপরাধ ট্রাইব্যুনালের হান্নান আর নেই

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার সমম্বয়ক আব্দুল হান্নান খান আর নেই। রোববার দুপুর পৌনে ১টার দিকে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

তার মৃত্যুর বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন সংস্থাটির অপর সমন্বয়ক এম সানাউল হক।

তিনি বলেন, ‘সিএমএইচে চিকিৎসাধীন ছিলেন আব্দুল হান্নান খান। রোববার তার হার্ট অ্যাটাক হলে আর ফেরানো সম্ভব হয়নি।’

প্রসঙ্গত, অতিরিক্ত ডিআইজি পদ থেকে অবসর গ্রহণকারী এই পুলিশ কর্মকর্তা এর আগে বঙ্গবন্ধু হত্যা ও জেলহত্যা মামলার তদন্তেও প্রধান সমন্বয়কের দায়িত্ব পালন করেন। ২০০৮ সালে আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারে যুদ্ধাপরাধের বিচার করা হবে বলে অঙ্গীকার ছিল।

সংসদের প্রথম অধিবেশনে এ ব্যাপারে সর্বসম্মতিক্রমে একটি আইনও পাস হয়। কিন্তু আন্তর্জাতিক (অপরাধ) আদালত গঠিত হয় ২০১০ সালের ২৫ মার্চ। এ প্রেক্ষাপটে তদন্ত সংস্থায় ২০১১ সালের জানুয়ারি তদন্ত সংস্থার সমন্বয়কারী হিসেবে যোগ দেন তিনি।

বিজনেস বাংলাদেশ/বিএইচ

ট্যাগ :
জনপ্রিয়

কু-চক্রী মহলের অপপ্রচারের শিকার হচ্ছেন ওসি কামরুল হাসান তালুকদার

অপরাধ ট্রাইব্যুনালের হান্নান আর নেই

প্রকাশিত : ০৬:১৫:১৫ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২০