০৭:০১ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬

দুই মামলায় ফের ছয় দিনের রিমান্ডে গোল্ডেন মনির

অস্ত্র ও বিশেষ ক্ষমতা আইনের পৃথক দুই মামলায় মো. মনির হোসেন ওরফে গোল্ডেন মনিরের ফের ছয় দিনের রিমান্ডের আদেশ দিয়েছেন আদালত।

আজ বৃহস্পতিবার ঢাকা মহানগর হাকিম মো. মইনুল ইসলামের আদালত এই আদেশ দেন। এদিন আসামি মনিরকে আদালতে হাজির করা হয়।

এ সময় অস্ত্র ও বিশেষ ক্ষমতা আইনের মামলার তদন্ত কর্মকর্তা বাড্ডা থানার ইন্সপেক্টর মোহাম্মদ ইয়াসীন মিয়া তার দশ দিন করে ২০ দিনের রিমান্ড আবেদন করেন। এ সময় আসামি পক্ষের আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে শুনানি করেন। অন্যদিকে রাষ্ট্রপক্ষ রিমান্ডের পক্ষে শুনানি করেন।

উভয় পক্ষের শুনানি শেষে আদালত দুই মামলায় তিন দিন করে ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেন।

বিজনেস বাংলাদেশ/বিএইচ

ট্যাগ :
জনপ্রিয়

হরিণের মাংসসহ একজন মাংস ব্যবসায়ীকে আটক করেছে কোস্ট গার্ড

দুই মামলায় ফের ছয় দিনের রিমান্ডে গোল্ডেন মনির

প্রকাশিত : ০৪:২৪:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ ডিসেম্বর ২০২০