১০:৪৫ অপরাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬

করোনায় একদিনে ৩ চিকিৎসকের মৃত্যু

পশ্চিমবঙ্গে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে একদিনে তিন চিকিৎসক মারা গেছেন। তারা হলেন- কামারহাটি সাগর দত্ত মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ হাসি দাশগুপ্ত, জলপাইগুড়ির চিকিৎসক মৃণাল আচার্য ও রমেন হাজরা। এ ঘটনায় চিকিৎসকরা উদ্বেগ প্রকাশ করেছেন।

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) বিকেলে কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হাসি দাশগুপ্তের মৃত্যু হয়। আগে নীলরতন সরকার মেডিকেল কলেজ হাসপাতালের সুপার ছিলেন তিনি। বদলি হয়ে কামারহাটি সাগর দত্ত মেডিকেল কলেজ হাসপাতালে যোদ দেন তিনি।

গত মঙ্গলবার একটি অনুষ্ঠানে যোগ দেন হাসি দাশগুপ্ত। এ সময় তার কোনো শারীরিক সমস্যা ছিল না। তবে বুধবার (২ ডিসেম্বর) সকালে হাসপাতালে আসার পরে তার শ্বাসকষ্ট শুরু হয়। স্বাস্থ্য পরীক্ষা করে দেখা যায়, অক্সিজেনের মাত্রা ৭৫ শতাংশের নিচে নেমে গেছে। পরে তাকে দ্রুত ওই হাসপাতালেই অক্সিজেন দেয়া হয়। সিটি স্ক্যান করে দেখা যায়, হাসির ফুসফুস অর্ধেকের বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। ওই দিন বিকেলে তার করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে।

চিকিৎসকেরা জানান, হাসি দাশগুপ্তের বেশি মাত্রায় সুগার ও রক্তচাপেরও সমস্যা দেখা দিতে শুরু করে। দ্রুত অবস্থার অবনতি হতে থাকায় বুধবার রাত ৮টার দিকে তাকে মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেই সঙ্গে ওই দিনই তার স্বামীকেও মেডিকেলে ভর্তি করা হয়। তিনিও করোনায় আক্রান্ত।

হাসপাতাল সূত্র জানায়, বৃহস্পতিবার সকালে হাসির অবস্থার অবনতি হতে শুরু করে। রক্তে অক্সিজেনের মাত্রা ক্রমশ নামতে থাকায় তাকে ভেন্টিলেশনে রাখার পরিকল্পনা করেন চিকিৎসকরা। কিন্তু তার আগেই হাসির মৃত্যু হয়। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন পশ্চিমবেঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

করোনায় একদিনে ৩ চিকিৎসকের মৃত্যু

প্রকাশিত : ১১:৫৯:৩৪ পূর্বাহ্ন, শুক্রবার, ৪ ডিসেম্বর ২০২০