০৯:১২ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬

ইটভাটা গুঁড়িয়ে দিল ভ্রাম্যমাণ আদালত

দিনাজপুরের বোচাগঞ্জে অবৈধভাবে চালানো ইটভাটায় অভিযান চালিয়ে গুঁড়িয়ে দিয়েছে পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট। এ সময় জরিমানাও করা হয়।

জানা যায়, দীর্ঘ ৮ বছর প্রশাসনের অনুমতি ছাড়াই অবৈধভাবে ইটভাটায় ইট তৈরি করছিল মের্সার্স মোল্লা বিক্স, এবি বিক্স, জেড বিক্স। অনুমোদনহীনভাবে ভাটা চালানোর অপরাধে বোচাগঞ্জ উপজেলার ৩নম্বর মুশিদহাট ইউনিয়নের লক্ষনীয়া গ্রামের মেসার্স মোল্লা বিক্স ও মনিপুর গ্রামের মেসার্স এবি বিক্সকে এক্সেভেটার এবং ফায়ার সার্ভিস পানি দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়। এ ছাড়াও বৈধ অনুমোদন ও পরিবেশের ছাড়পত্র না থাকায় রামদাস পাড়ার মেসার্স জেড বিক্সকে ৩ লাখ টাকা ও মুরারীপুর গ্রামে এনএমডি বিক্সকে ২ লাখ টাকা জরিমানা করা হয়।

পরিবেশ অধিদপ্তর সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট রোজিনা আকতারের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। বোচাগঞ্জ উপজেলার বিভিন্ন ভাটায় অভিযান পরিচালনা সহযোগিতা করেন দিনাজপুর পরিবেশ অধিদপ্তর, ফায়ার সার্ভিসের একটি ইউনিট ও পুলিশের একটি দল।

এ ব্যাপারে নির্বাহী ম্যাজিস্ট্রেট রোজিনা আকতার জানান, অনুমোদনহীন ইটভাটাগুলো ক্রমান্বয়ে ধ্বংস করা হবে। ফিক্সড ভাটাগুলো পরিবেশের চরম ক্ষতি করছে। এসব ফিক্সড ভাটা বন্ধ করে দেওয়া হবে।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

ত্রিশালে বাবার হাতে শিশু ছেলে খুন, সৎ মা-সহ বাবা গ্রেফতার

ইটভাটা গুঁড়িয়ে দিল ভ্রাম্যমাণ আদালত

প্রকাশিত : ০৫:৪৭:২৫ অপরাহ্ন, সোমবার, ৭ ডিসেম্বর ২০২০