ভোলা জেলার ইলিশা ফেরিঘাট এলাকায় যাত্রীবাহী বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত ও ৮ জন আহত হয়েছে।
সোমবার (৭ ডিসেম্বর) সকালে ভোলা-লক্ষ্মীপুর মহাসড়কের ইলিশা ব্যারিষ্টার কাচারি সংলগ্ন এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। উক্ত দুর্ঘটনায় জয় সিকদার (৪০) ও রাজাপুর ইউনিয়নের চর সীতারাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাজহারুল ইসলাম জসিম (৫০) নিহত হয়েছে বলে জানা গেছে। আহতদের মধ্যে সকলের পরিচয় জানা যায়নি।
এদিকে ঘটনার পর উত্তেজিত জনতা বাসটি ভাংচুর করে আগুন জ্বালিয়ে দেয়। পরে পুলিশ ও ফায়ারসার্ভিসের লোকজন এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ভোলা সদর মডেল থানার ওসি (তদন্ত) আরমান হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনায় ২ জন নিহত ও ৮ জনের অধিক আহত হয়েছে। আহতদের মধ্যে তামান্না ও আবুল কালাম এর অবস্থা আশঙ্কাজনক। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।
বিজনেস বাংলাদেশ/বিএইচ
০৫:২৭ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬
সংবাদ শিরোনাম :
ভোলায় বাস-সিএনজি সংঘর্ষে নিহত-২, আহত-৮
-
গজনবী,ভোলাঃ - প্রকাশিত : ০৬:৩৭:১৫ অপরাহ্ন, সোমবার, ৭ ডিসেম্বর ২০২০
- 61
ট্যাগ :
জনপ্রিয়




















