০১:১২ পূর্বাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬

মাহমুদউল্লাহর নতুন মাইলফলক স্পর্শ

টি-টোয়েন্টি ক্রিকেটে চার হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন মাহমুদউল্লাহ রিয়াদ। চতুর্থ বাংলাদেশি হিসেবে এই কীর্তি ছুঁলেন তিনি।

বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে চট্টগ্রামের বিপক্ষে খেলতে নেমে এই মাইলফলক স্পর্শ করেন খুলনার অধিনায়ক।

মঙ্গলবার চট্টগ্রামের বিপক্ষে খেলতে নামার আগে মাইলফলকটি স্পর্শ করতে মাহমুদউল্লাহর দরকার ছিল ২ রান। সাকিব আল হাসান আউট হওয়ার পর দলের স্কোর যখন ৪ উইকেটে ৬৬, তখন মাঠে নামেন মাহমুদউল্লাহ। এরপর ইনিংসের ১১তম ওভারে মোসাদ্দেকের বলে সিঙ্গেল নিয়ে চার হাজারি ক্লাবে প্রবেশ করেন তিনি।

এর আগে এই বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের মঞ্চেই তামিম ইকবাল ছয় হাজার ও সাকিব আল হাসান পাঁচ হাজার রানের মাইলফলক স্পর্শ করেন।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

মাহমুদউল্লাহর নতুন মাইলফলক স্পর্শ

প্রকাশিত : ০২:৪৩:১৫ অপরাহ্ন, বুধবার, ৯ ডিসেম্বর ২০২০